ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে গণ-ধ/র্ষ/ণ মামলা মি’থ্যা প্রমাণিত, বাদীর বিরুদ্ধে মামলার অনুমতি পঞ্চগড়ে সীমান্তের ৩০ বেকার যুবককে ইলেকট্রিক হাউস ওয়্যারিং প্রশিক্ষণ রাজশাহী রেলস্টেশনে মাটি কাটতে গিয়ে ডিজেল ট্যাংকের পাইপ ফেটে অপচয়ের অভিযোগ হরিপুরে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন বাগাতিপাড়ায় কৃষকদের মাঝে ২ হাজার ৫০০ গাছের চারা বিতরণ নলডাঙ্গার হালতিবিলে উচ্চ শব্দে গানবাজনা, প্রশাসনের অভিযান বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল ও গ্রামবাসীর উদ্যোগে ঘর পেলেন অসহায় অপেজান রাজশাহীর সীমান্তে মাদক-চোরাচালান দমনে কঠোর হওয়ার নির্দেশ ভূমিমন্ত্রীর লালপুরে চাঁ’দা দাবির অভিযোগ, কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গাছ কাটার অভিযোগ লালপুরে বি’ষপানে তরুণী গৃহবধূর মৃ’ত্যু

পুঠিয়ার বানেশ্বরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন ও বিক্ষোভ

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১১:২৩:০৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ১২৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুঠিয়ার বানেশ্বরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন ও বিক্ষোভ

পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে বানেশ্বর ট্রাফিক মোড়ে কর্মসূচি

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

সোমবার (১১ মে) সকাল সাড়ে ১০টায় রাজশাহী-ঢাকা মহাসড়কের বানেশ্বর ট্রাফিক মোড়ে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া) বানেশ্বর শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বিভিন্ন ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অংশ নেন। মানববন্ধনে ব্যানারে লেখা ছিল, “আমরা দালাল নই, সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত এবং মেডিকেল বিজ্ঞান বিষয়ে প্রশিক্ষিত ওষুধ কোম্পানির প্রতিনিধি।”

বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা প্রায়ই অপমান, অবহেলা ও নিরাপত্তাহীনতার শিকার হচ্ছেন। তারা চিকিৎসক, হাসপাতাল ও রোগীদের কাছে আধুনিক ওষুধ ও চিকিৎসা সংক্রান্ত তথ্য পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে দাবি করেন।

সংগঠনের সভাপতি মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মোঃ শাওন মিয়া, দপ্তর সম্পাদক মোঃ নাজমুল হাসান, কোষাধ্যক্ষ সানিয়াত সোহানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা আরও বলেন, দেশের ওষুধ শিল্প অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত হলেও মাঠপর্যায়ের কর্মীদের জন্য এখনো পর্যাপ্ত নিরাপত্তা ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত হয়নি। দীর্ঘ কর্মঘণ্টা, মানসিক চাপ এবং নানা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মধ্য দিয়ে তাদের দায়িত্ব পালন করতে হচ্ছে।

এর আগে একটি বিক্ষোভ র‌্যালি বানেশ্বর বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে ট্রাফিক মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

কর্মসূচি শেষে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতারা। এতে পেশাগত মর্যাদা রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং প্রশাসনিক সহযোগিতার দাবি জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুঠিয়ার বানেশ্বরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট সময় : ১১:২৩:০৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬