ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে চারজনের তিন মাসের কারাদণ্ড সিংড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত, আহত ১ লালপুরে বিয়ের অনুষ্ঠানে পরিবার, নিজ বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার রাণীশংকৈলে নারীসহ দুইজনকে মাদক মামলায় কারাদণ্ড উন্নয়ন প্রশ্নে কারও রক্তচক্ষুকে ভয় করি না- লালপুরে নারী এমপি তুলি তেঁতুলিয়ায় সেতুর দাবিতে মানববন্ধন, দুর্ভোগে ৫ গ্রামের ১৫ হাজার কৃষক পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নারি নিহত, দুই কিশোর আহত লালপুরে ১১ ইয়াবা ট্যাবলেটসহ জয় আটক নলডাঙ্গায় গাঁজার গাছসহ এক ব্যক্তি গ্রেপ্তার, পলাতক ভাই ঝিনাইগাতীতে ৪৯০ ট্যাপেন্টাডল ও দুই মোবাইল ফোন জব্দ

গাজীপুরে পোশাক কারখানায় আতঙ্ক, একসঙ্গে অসুস্থ ৩০ শ্রমিক

গাজীপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:৫৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ২০১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরে পোশাক কারখানায় আতঙ্ক, একসঙ্গে অসুস্থ ৩০ শ্রমিক

ভোগড়া এলাকার প্যানাসিয়া ক্লোথিং লিমিটেডে একের পর এক শ্রমিক অসুস্থ; শ্বাসকষ্টসহ নানা উপসর্গ

গাজীপুর মহানগরের ভোগড়া এলাকায় অবস্থিত প্যানাসিয়া ক্লোথিং লিমিটেডে রহস্যজনকভাবে শ্রমিক অসুস্থ হওয়ার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে অন্তত ৩০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।

রোববার (১১ মে) সকালে কারখানায় কাজ চলাকালে হঠাৎ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এরপর একে একে আরও শ্রমিক একই ধরনের উপসর্গে আক্রান্ত হন। পরে তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, অসুস্থ শ্রমিকদের অধিকাংশই শ্বাসকষ্ট, মাথা ঘোরা, দুর্বলতা ও অস্বাভাবিক শারীরিক সমস্যায় ভুগছেন। কয়েকজন শ্রমিক ঠিকভাবে কথা বলতে পারছেন না বলেও জানিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে তাদের জরুরি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্র ও সহকর্মীরা জানান, হঠাৎ এমন ঘটনায় কারখানাজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শ্রমিকদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়।

এর আগে গত শুক্রবার একই প্রতিষ্ঠানের এক নারী শ্রমিক শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়ে মারা যান বলে সহকর্মীরা জানিয়েছেন। ওই ঘটনার পর থেকেই শ্রমিকদের মধ্যে ভীতি কাজ করছিল। নতুন করে একসঙ্গে বিপুল সংখ্যক শ্রমিক অসুস্থ হয়ে পড়ায় পরিস্থিতি আরও রহস্যজনক হয়ে উঠেছে।

তবে কী কারণে শ্রমিকরা অসুস্থ হচ্ছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। কারখানার ভেতরের পরিবেশ, কোনো রাসায়নিক গ্যাস নির্গমন বা খাদ্যজনিত কারণ রয়েছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ ঘটনায় দ্রুত তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটন এবং শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন শ্রমিক ও স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গাজীপুরে পোশাক কারখানায় আতঙ্ক, একসঙ্গে অসুস্থ ৩০ শ্রমিক

আপডেট সময় : ১০:৫৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬