সাংবাদিকদের কাছে হাতজোড় করে ক্ষমা চাইলেন দুলাল
- আপডেট সময় : ১০:০৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২ ২৩৭ বার পড়া হয়েছে

সাংবাদিকদের কাছে হাতজোড় করে ক্ষমা চাইলেন দুলাল
এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
সাংবাদিকদের কাছে হাতজোড় করে ক্ষমা চাইলেন দুলাল। রাজশাহীর বাগমারা উপজেলার রক্ষিতপাড়া গ্রামে সাংবাদিকদের অশ্লীল ভাষায় গালিগালাজ দেয়া এমরান হোসেন দুলাল ভিডিও বার্তায় সকল সাংবাদিকদের কাছে হাতজোড় করে নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা করেছেন। এসময় তিনি নিজেকে মানুষিক ভারসাম্যহীন বলে দাবি করেছেন।
গত ১৩ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিকদের গালিগালাজের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিও বার্তায় সাংবাদিকদের গালিগালাজের কারনে পার্শ্ববর্তী উপজেলার স্থানীয় এক সাংবাদিক বাগমারা থানায় লিখিত অভিযোগ (জিডি) করেছেন। যার প্রেক্ষিতে সোমবার (১৮ এপ্রিল) তিনি ভিডিও বার্তার মাধ্যমে সকল সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়েছেন।
খোঁজ নিয়ে ও ভিডিও বার্তা পর্যালোচনা করে জানা গেছে, উপজেলার আউচপাড়া গ্রামের ইসমাইল হোসেন দেওয়ানের ছেলে এমরান হোসেন দুলাল একজন মানুষিক ভারসাম্যহীন রোগি। দীর্ঘ কয়েকমাস যাবত তার চিকিৎসা চলছে। ঘটনার দিন অবৈধ পুকুর খননকারী মুক্তা ও আলমগীরে ডাকে চক্রান্তে পড়ে তিনি উত্তেজিত হয়ে পড়েন। এসময় উপস্থিত সাংবাদিকদের বেফাঁস কথাবার্তা ও গালিগালাজ করতে থাকেন। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়। এরপর তিনি নিজে নিজে তার ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা করেছেন এবং চিকিৎসার যাবতীয় কাগজপত্র উপস্থাপন করেছেন।
দুলালের চিকিৎসার কাগজপত্র যাচাই-বাছাই করে দেখা যায়, এমরান হোসেন দুলাল ডাক্তারের পরামর্শক্রমে বর্তমানে বেড রেস্টে রয়েছেন। বিগত কয়েকমাস তার এই চিকিৎসা চলছে।
স্থানীয় ওয়ার্ডের সাধারণ সদস্য আলাল হোসেন বলেন, দুলাল ভারসাম্যহীন রোগী। সে কোন ধরনের মাদক সেবন করেনা। নিঃসন্দেহে দুলাল একজন ভালো ছেলে। দুলালের অশ্লীল ভাষায় গালিগালাজের নিন্দা জানিয়ে তিনি তার পক্ষ ও দুলালের পক্ষে সকল সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়েছেন।
এমরান হোসেন দুলালের মানুষিক ভারসাম্যহীনের বিষয়টি নিশ্চিত করেছেন দুলালের এক সহকার্মী। দুলাল ধামিন-নওগাঁ উচ্চবিদ্যালয়ের কম্পিউটার ল্যাব এসিস্ট্যান্ট। প্রতিষ্ঠানের ভকেশনাল বিভাগের সহকারি শিক্ষক সিদ্দিকুর রহমান বলেন, দুলাল অসুস্থ ব্যাক্তি। তার চিকিৎসা চলছে। তবে তিনি প্রতিষ্ঠানে উপস্থিত হন। তিনি না বুঝেই সাংবাদিকদের গালিগালাজ করেছেন। এজন্য দুলালের পক্ষে সকল সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়েছেন।
পাশাপাশি সকল সাংবাদিকদের কাছে মানবিক দিক বিবেচনা করে ক্ষমা প্রদানের অনুরোধ জানিয়েছেন।
হাট খুজিপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ডিএম জাহিদুর রহমান জাহিদ বলেন, দুলাল আমার গ্রামের মানুষ। তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। সে যেভাবে সাংবাদিকদের গালিগালাজ করেছে তা নিতান্তই নেক্কার জনক। তিনি আরো বলেন, দুলাল অসুস্থ ব্যাক্তি। বর্তমানে তার চিকিৎসা চলছে। বেশকিছুদিন আগে দুলালের চিকিৎসার জন্য তার পরিবার আমার বাড়িতে এসেছিলেন। আমি রাজশাহীতে ডাক্তার দেখানোর পরামর্শ দিয়েছিলাম। সে অনুযায়ী তার ছেলে মিয়ে ও স্ত্রী রাজশাহীতে ডাক্তার দেখিয়েছেন। বিগত মাস তিনেক যাবত দুলালের চিকিৎসা চলছে। দুলাল মাঝে মধ্যে উল্টাপাল্টা কথাবার্তা বলছে। তবে দুলাল না বুঝেয় সাংবাদিকদের গালিগালাজ করেছেন। এজন্য তিনি দুলালের পক্ষে ক্ষমা চেয়ে সকল সাংবাদিকদের ক্ষমা প্রদানে অনুরোধ জানিয়েছেন।
তিনি আরও বলেন, আমার গ্রামের ঘটনা আমি ভালো করে খোঁজ নিয়ে জেনেছি যে, যা প্রকাশ হয়েছে তার সাথে বাস্তবে ঘটে যাওয়া ঘটনার মিল নেই। এটা ঘটনাস্থলে গিয়ে জানলে সবাই বুজতে পারবেন।
হাট গাঙ্গোপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এস আই) মজিদ বলেন, অভিযোগ পেয়েছি। তবে তদন্তে জানতে পারি দুলাল অসুস্থ ভারসাম্যহীন রোগী। বেশ কিছুদিন ধরে তার চিকিৎসা চলছে। অভিযোগ প্রসিকিউশন আদালতে পাঠিয়েছি। প্রতিবেদন রেডি করছি আদালতে দাখিলের নির্দেশ দিলে তা দাখিল করা হবে।
দুলালের স্ত্রী নিলা আফরোজ বলেন, দুলাল মানুষিক ভারসাম্যহীন। সে বাড়িতে আমাকে আমার সন্তানদের কখন কি বলেন তার ঠিক নেই। সে বুঝতে পারেনা। গ্রামের সকল মানুষ জানে দুলাল অসুস্থ। রাজশাহীতে ডাক্তার মো. মুজরুর এলাহি দুলালে চিকিৎসা করছেন। আপনারা ডাক্তারের কাছেও জানতে পারেন। তিনি দুলালকে ক্ষমা করে দেয়ার জন্য সকল সাংবাদিকদের অনুরোধ করেছেন।



















