ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যারা সরকার গঠন করতে পারেননি, তারা এখন সার ও বিদ্যুৎ নিয়ে ষড়যন্ত্র এবং মব সৃষ্টির চেষ্টা করছেন- ফরহাদ হোসেন আজাদ হালতি বিলে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা রাণীশংকৈলে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সমন্বয় সভা রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দাবিতে রাবিতে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন শেরপুরে হত্যা মামলার অন্যতম আসামি মুরাদ মিয়া গ্রেপ্তার লালপুরে ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ আইডি হ্যাকিং চক্রের ৪ সদস্য আটক অতিথি হতে না পেরে ১৪৪ ধারা জারির মাইকিং, ছাত্রদল নেতা বহিষ্কার নলডাঙ্গা ও নাটোর সদরে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিংয়ের অভিযোগ লালপুরে স্টিয়ারিং স্যালোগাড়ির ধাক্কায় অটোরিকশাচালক নিহত

গুরুদাসপুরে ইউএনও অফিস কর্মকর্তার বাসায় ডাকাতি, বেঁধে রেখে লুট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ২৫৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গুরুদাসপুরে ইউএনও অফিস কর্মকর্তার বাসায় ডাকাতি, বেঁধে রেখে লুট

জেলা প্রতিনিধি, নাটোর:
নাটোরের গুরুদাসপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের এক কর্মকর্তাকে বেঁধে রেখে সরকারি কোয়ার্টারে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করা হয়েছে।

শনিবার (২ মে) ভোররাতে উপজেলা চত্বরে অবস্থিত সরকারি কোয়ার্টারে উপ-প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল ইসলামের বাসায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সিরাজুল ইসলাম জানান, ভোররাত আনুমানিক ৩টার দিকে মুখে কালো মাস্ক পরা তিনজনের একটি ডাকাত দল জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল। তারা অস্ত্রের মুখে তাকে জিম্মি করে বেঁধে ফেলে।
এরপর ডাকাতরা তার স্ত্রীর গলা থেকে সোনার চেইন, হাতের আংটি, রুপার নুপুরসহ ঘর থেকে নগদ প্রায় ৫০ হাজার টাকা এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

ডাকাতির সময় পাশের কোয়ার্টারের বাসিন্দারা যাতে বাইরে বের হতে না পারেন, সে জন্য তাদের কক্ষের দরজাও বাইরে থেকে আটকে দেওয়া হয়।
ডাকাতরা চলে গেলে ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করেন এবং পুলিশে খবর দেন।

খবর পেয়ে গুরুদাসপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, উপজেলা পরিষদের প্রাচীরের পাশ থেকে খোয়া যাওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গুরুদাসপুরে ইউএনও অফিস কর্মকর্তার বাসায় ডাকাতি, বেঁধে রেখে লুট

আপডেট সময় : ০১:০৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬