ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে পিস্তল ঠেকিয়ে ও কুপিয়ে এরিয়া ম্যানেজারের টাকা ছিনতাই সিংড়ায় স্বামীর থাপ্পড়ে গৃহবধূর মৃত্যুর অভিযোগ গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম আর নেই! চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের সিদ্ধান্ত রাণীশংকৈলে পুকুরের মাছ লুটের অভিযোগ, গ্রেপ্তার ১ ভারতে মুসলিম নিপীড়নের অভিযোগে পঞ্চগড়ে জাগপার বিক্ষোভ প্যাকেটজাত খাবারে সতর্কবার্তা লেবেল নিয়ে দেশব্যাপী প্রচারণা শুরু শিবগঞ্জ সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি শেরপুরে ধ/র্ষণ মামলার প্রধান আসামিসহ দুই পলাতক গ্রেপ্তার দিনাজপুরে পূর্ণভবা নদীতে নৌকা ডুবে কৃষকের মৃত্যু

রাজশাহীতে ম’দপানের দুইদিন পরে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৭:৩৯:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ১৮৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ম’দপানের দুইদিন পরে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

রাজশাহীতে বন্ধুদের সঙ্গে শখের বসে মদ পান করে অসুস্থ হয়ে জাহিদ হাসান অলি (২০) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জাহিদ হাসান অলি রাজশাহী নিউ ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি রাজশাহীর তানোর উপজেলার বাতাসপুর গ্রামে। তিনি নগরীর বোয়ালিয়া থানার বেতপট্টি এলাকার একটি বাসায় কয়েকজন বন্ধুর সঙ্গে ভাড়া থাকতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, জাহিদ নিয়মিত মদ পান করতেন না। দুইদিন আগে বন্ধুদের সঙ্গে শখের বসে মদ পান করেন। এরপর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তবে বিষয়টি পরিবার জানবে—এই আশঙ্কায় তিনি হাসপাতালে ভর্তি হননি।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, বুধবার ভোররাতে জাহিদের শারীরিক অবস্থার অবনতি হলে তার বন্ধুরা দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালেই তার মৃত্যু হয়। হাসপাতালে ভর্তির সময় চিকিৎসকদের কাছে মদপানের বিষয়টি জানানো হয়েছিল এবং মৃত্যুসনদে অ্যালকোহলের বিষক্রিয়া উল্লেখ করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। তারা মামলা করতে আগ্রহী নন এবং মরদেহের ময়নাতদন্ত ছাড়াই গ্রহণ করেছেন।

April 29, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ম’দপানের দুইদিন পরে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় : ০৭:৩৯:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬