ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রতিমন্ত্রী পুতুলের এইচএসসিতে রাজশাহী ক্যাডেট কলেজের ৪৬ শিক্ষার্থীর সবাই গোল্ডেন জিপিএ-৫ ঝিনাইগাতীতে বেলায়েত আলী মডেল হাই স্কুলের নতুন ভবন উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৫.০৬ শতাংশ, ৩৯ কলেজে কেউ পাস করেনি বাগাতিপাড়ায় তিন শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি, এগিয়ে স্যাপার কলেজ দেবীগঞ্জে এক নারীকে স্ত্রী দাবি দুই পুরুষের, থানায় অভিযোগ কোনো নেতাকর্মীর ব্যক্তিগত অপকর্মের দায় বিএনপি নেবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শিশুসহ ৬ জনের মৃত্যু, আহত ৫ মান্দায় ৯ উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক নেই, জনবলসংকটে ব্যাহত সেবা

রুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৯:৫০:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ১৯৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ

প্রশাসন ভবনের সামনে মানববন্ধন, তিন দফা দাবি সাধারণ শিক্ষার্থীদের

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনের সড়কে ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে শিক্ষার্থীরা তিন দফা দাবি তুলে ধরেন। তাদের দাবিগুলো হলো— ক্যাম্পাসে ছাত্ররাজনীতি চালুর লক্ষ্যে যারা অরাজকতা সৃষ্টি করছে, তাদের অবিলম্বে বহিষ্কার করতে হবে; ২০২৪ সালের ১০ আগস্ট জারি করা প্রজ্ঞাপনে সব ধরনের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তের পক্ষে প্রশাসনের সুস্পষ্ট অবস্থান ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে; এবং রুয়েটে ছাত্ররাজনীতি থাকবে কি না, তা নির্ধারণে নির্বাচনকালীন কমিটি গঠন করে ১৫ দিনের মধ্যে গণভোট আয়োজন করতে হবে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকলেও সম্প্রতি বিভিন্নভাবে তা পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা চলছে, যা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ তৈরি করেছে।

এর আগে রোববার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে টানানো একটি ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনা ঘটে। এ ঘটনার পর সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে রুয়েট শাখা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অন্যদিকে রুয়েট শাখা ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ছাত্রলীগ ও শিবিরের গোপন সদস্যরাই এ ধরনের প্রচারণার সঙ্গে জড়িত।

এ ঘটনায় বর্তমানে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শিক্ষার্থীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

April 27, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ

আপডেট সময় : ০৯:৫০:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬