ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে চারজনের তিন মাসের কারাদণ্ড সিংড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত, আহত ১ লালপুরে বিয়ের অনুষ্ঠানে পরিবার, নিজ বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার রাণীশংকৈলে নারীসহ দুইজনকে মাদক মামলায় কারাদণ্ড উন্নয়ন প্রশ্নে কারও রক্তচক্ষুকে ভয় করি না- লালপুরে নারী এমপি তুলি তেঁতুলিয়ায় সেতুর দাবিতে মানববন্ধন, দুর্ভোগে ৫ গ্রামের ১৫ হাজার কৃষক পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নারি নিহত, দুই কিশোর আহত লালপুরে ১১ ইয়াবা ট্যাবলেটসহ জয় আটক নলডাঙ্গায় গাঁজার গাছসহ এক ব্যক্তি গ্রেপ্তার, পলাতক ভাই ঝিনাইগাতীতে ৪৯০ ট্যাপেন্টাডল ও দুই মোবাইল ফোন জব্দ

কাপাসিয়ায় একসাথে ৫ সন্তানের জন্ম, সৌদি প্রবাসীর পরিবারে আনন্দ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৬:৫২:৫২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ২৬১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাপাসিয়ায় একসাথে ৫ সন্তানের জন্ম, সৌদি প্রবাসীর পরিবারে আনন্দ

ঢাকায় সিজারিয়ানের মাধ্যমে ৩ ছেলে ও ২ মেয়ের জন্ম, মা-শিশুরা সুস্থ

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এক গৃহবধূ একসাথে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন, যা এলাকায় বিরল ঘটনা হিসেবে আলোচনার সৃষ্টি করেছে। উপজেলার টোক ইউনিয়নের দিঘাব গ্রামের মাসুমা সুলতানা (৩০) ঢাকার পিজি হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে তিন ছেলে ও দুই কন্যা সন্তানের জন্ম দেন।

জানা গেছে, দুই দিন আগে বিশিষ্ট চিকিৎসক ডা. রুহুল আমিনের তত্ত্বাবধানে এই জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। নবজাতকদের পিতা কাজল মিয়া সৌদি আরব প্রবাসী। এর আগে তাদের নয় বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

সফল অস্ত্রোপচারের পর মা ও নবজাতকদের ঢাকায় প্রাথমিক চিকিৎসা শেষে কাপাসিয়া উপজেলার রায়েদ মগারটেক এলাকার মডিউল কমিউনিটি হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসা শেষে শুক্রবার রাতে তাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, একসাথে পাঁচ সন্তানের জন্ম অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও বিরল একটি ঘটনা। তবে অভিজ্ঞ চিকিৎসক দলের দক্ষতা ও নিবিড় পর্যবেক্ষণের কারণে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে এবং বর্তমানে মা ও নবজাতকরা সুস্থ রয়েছে।

মডিউল কমিউনিটি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কামরুজ্জামান সেলিম জানান, গর্ভবতী মাসুমা সুলতানা অসুস্থ বোধ করলে তাকে এক সপ্তাহ আগে ঢাকায় ভর্তি করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সিজারিয়ানের মাধ্যমে পাঁচ সন্তানের জন্ম হয়।

হাসপাতালের পরিচালক আশরাফুল আলম সোহেল বলেন, মা ও নবজাতকদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হয়েছে এবং বর্তমানে তারা সুস্থ আছে। বাড়িতে নেওয়ার আগে নবজাতকদের এক নজর দেখতে হাসপাতালে স্থানীয় মানুষের ভিড় জমে।

এদিকে, নবজাতকদের পিতা কাজল মিয়া একসাথে পাঁচ সন্তান পেয়ে আনন্দ প্রকাশ করেছেন। তবে তিনি আর্থিকভাবে তেমন স্বচ্ছল নন। বর্তমানে কৃষিকাজের ওপর নির্ভরশীল এই পরিবারটি সন্তানদের ভরণপোষণ নিয়ে শঙ্কায় রয়েছে। তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের কাছে দোয়া চেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাপাসিয়ায় একসাথে ৫ সন্তানের জন্ম, সৌদি প্রবাসীর পরিবারে আনন্দ

আপডেট সময় : ০৬:৫২:৫২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬