ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন বৃহস্পতিবার, কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম পঞ্চগড়ে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদ্‌যাপন লালমনিরহাটে ধ র্ষ ণে র অভিযোগে অভিযুক্তের শাস্তির দাবিতে শি’ক্ষার্থীদের মহাসড়ক অবরোধ রাণীনগরে ফরহাদ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন, প্রথম ম্যাচে ড্র আইন মেনে চলব, নিরাপদ জীবন গড়ব- নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে এসপি গৌতম কুমারের কর্মশালা রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত নওগাঁয় সরিষার তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা লালমনিরহাটে শি’শু ধ/র্ষ/ণ মামলায় যুবকের যাবজ্জীবন, লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ একজন গ্রেপ্তার শাকিল হ/ত্যা মামলায় এমপির ছেলে মিন্টুর তিন দিনের রিমান্ড

পঞ্চগড়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ধ/র্ষ/ণে/র শি’কার, অভিযুক্ত ৩ কিশোর আটক

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
  • আপডেট সময় : ১১:৫২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ ৪৯৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ধ/র্ষ/ণে/র শি’কার, অভিযুক্ত ৩ কিশোর আটক

সদর উপজেলার হাফিজাবাদে ঘটনা; মেডিকেল পরীক্ষা সম্পন্ন, আদালতে পাঠানো হয়েছে আটক তিনজনকে

পঞ্চগড় সদর উপজেলায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত তিন কিশোরকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের কায়েতপাড়া এলাকায়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে শিশুটির মা তার বাবার বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তিনি মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে এক প্রতিবেশী নারী তাকে জানান, শিশুটিকে দ্বিতীয় আসামির বাড়ির দিকে যেতে দেখা গেছে।

এরপর শিশুটির মা সেখানে গিয়ে মেয়েকে অসুস্থ ও কান্নারত অবস্থায় দেখতে পান। পরে শিশুটির ভাষ্যমতে, সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের ধনীপাড়া এলাকার খোসম উদ্দীনের ছেলে হাবিবুর রহমান (১৪), কায়েতপাড়া হাফিজাবাদ এলাকার মফিদার রহমানের ছেলে ফাহিম ইসলাম (১৬) এবং খেকিপাড়া হাড়িভাসা এলাকার আনিছুর রহমানের ছেলে সাকিব আলী (১৫) তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে।

পুলিশ জানায়, ১ ও ৩ নম্বর আসামি নানার বাড়িতে হাফিজাবাদ ইউনিয়নে অবস্থান করছিল। তারা দুজন খালাতো ভাই এবং অপর অভিযুক্ত তাদের মামাতো ভাই।

বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে শুক্রবার তাদের আদালতে হাজির করা হলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশের দাবি, মামলা দায়েরে কিছুটা দেরি হওয়ার কারণ ছিল ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা।

এদিকে, ধর্ষণের শিকার শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয় এবং ইতোমধ্যে তার পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ঘটনায় শিশুটির মা খালেদা আক্তার রুমা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান,
“আটক তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। মামলার আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

March 27, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ধ/র্ষ/ণে/র শি’কার, অভিযুক্ত ৩ কিশোর আটক

আপডেট সময় : ১১:৫২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬