ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ১০ পিস ইয়াবাসহ যুবক আটক, মাদক আইনে মামলা লালপুরে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত পথচারীর মৃত্যু ঝিনাইগাতীতে ঘোড়া জবাই করে মাংস পাচারের অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ বজ্রপাতের ঝুঁকি কমাতে রুয়েটে তালগাছের চারা রোপণ চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে প্রাণ গেল একই গ্রামের ৫ কিশোরীর, শোকে স্তব্ধ চর চাকলা সৌদি আরবে কারখানায় আগুনে নিহত শ্যামলের দাফন, তিন মেয়েকে নিয়ে দিশেহারা পরিবার নাটোরে ১৪০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নলডাঙ্গার রবিউলের দাফন, শেষবারের মতো কান্নায় ভেঙে পড়লেন স্বজনরা Channel A News-এ সংবাদ প্রকাশের পর ফাতেমার পাশে প্রধানমন্ত্রী, পেলেন ৫ লাখ টাকার অনুদান গুরুদাসপুরে দুই শিশুর মরদেহের সুরতহাল করতে গিয়ে পুলিশের ওপর হামলা, মামলা

পুঠিয়ায় কৃষিজমির টপসয়েল কাটায় মধ্যরাতে অভিযান, এস্কেভেটর অকেজো

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:২০:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ৩৫৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুঠিয়ায় কৃষিজমির টপসয়েল কাটায় মধ্যরাতে অভিযান, এস্কেভেটর অকেজো

হাইকোর্টের নির্দেশ অমান্য করে ফসলি জমি কাটার অভিযোগ; জমির মালিকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

রাজশাহীর পুঠিয়া উপজেলায় কৃষিজমির টপসয়েল কেটে জমির শ্রেণি পরিবর্তনের অপচেষ্টা ঠেকাতে মধ্যরাতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর যান্ত্রিকভাবে অকেজো করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাত সাড়ে ১০টা থেকে রাত ১টা পর্যন্ত উপজেলার বড় সেনবাগ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস।

প্রশাসন সূত্রে জানা যায়, মহামান্য হাইকোর্টের নির্দেশ অমান্য করে ওই এলাকায় ফসলি জমির টপসয়েল কেটে জমির শ্রেণি পরিবর্তনের চেষ্টা করা হচ্ছিল। অভিযানে ঘটনাস্থলে অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পাওয়া গেলে ব্যবহৃত এস্কেভেটরটি যান্ত্রিকভাবে অচল করে দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে মাটি কাটা বন্ধ করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই কৃষিজমি ধ্বংসের চেষ্টা করায় সংশ্লিষ্ট জমির মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, কৃষিজমি ধ্বংস ও পরিবেশবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে এবং কোনো প্রভাবশালী মহলকেও ছাড় দেওয়া হবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুঠিয়ায় কৃষিজমির টপসয়েল কাটায় মধ্যরাতে অভিযান, এস্কেভেটর অকেজো

আপডেট সময় : ১১:২০:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬