ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা বাগাতিপাড়ায় হত্যা-ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড মহাসড়কে দুর্ঘটনা ও যানজট নিরসনে পবা হাইওয়ে থানা-সওজের যৌথ অভিযান সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাউয়েটে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন বাগাতিপাড়ায় অসহায় শাহাদাতের পরিবারের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাগাতিপাড়ায় টিভির প্লাগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু লালপুরে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন পঞ্চগড় হাসপাতালের বেডে শি/শুকে ধ/র্ষ/ণচেষ্টার অভিযোগ, চিকিৎসাধীন রোগীকে গ্রেপ্তার

২ দশক পর অবৈধ সাম্রাজ্যের পতন

মোহাম্মদ মাসুদ, বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৪:৩১:৩৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ১৮৮ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২ দশক পর অবৈধ সাম্রাজ্যের পতন

জঙ্গল সলিমপুরে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, যৌথ বাহিনীর বড় অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুর অবশেষে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে এসেছে। প্রায় দুই দশক ধরে অপরাধীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত এই এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ বাহিনীর বড় অভিযানে অবৈধ সাম্রাজ্যের পতন ঘটেছে।

সোমবার (৯ মার্চ) ভোর ৫টা থেকে শুরু হওয়া অভিযানে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি ও এপিবিএনের সমন্বয়ে গঠিত প্রায় ৩,২০০ সদস্যের যৌথ বাহিনী অংশ নেয়। কয়েক ঘণ্টার অভিযানের পর দুপুরে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ অভিযানের সফলতার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দুর্গম পাহাড়ি এলাকা হওয়া সত্ত্বেও যৌথ বাহিনীর সমন্বিত পরিকল্পনা ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে জঙ্গল সলিমপুর এলাকায় রাষ্ট্রীয় আধিপত্য প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে।

প্রশাসনের কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকায় ‘ইয়াসিন বাহিনী’সহ বিভিন্ন অপরাধী চক্রের আধিপত্য ছিল। অভিযানের মাধ্যমে এসব অপরাধী গোষ্ঠীর নিয়ন্ত্রণ ভেঙে দেওয়া হয়েছে।

অভিযানের পর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও র‍্যাবের পৃথক দুটি স্থায়ী নিরাপত্তা ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রশাসনের তথ্যমতে, প্রায় ৩,১০০ একর খাস জমির ওপর অবৈধ বসতি, পাহাড় কাটা এবং অস্ত্র ব্যবসা দীর্ঘদিন ধরে চলছিল। যৌথ বাহিনীর অভিযানে এসব কার্যক্রম বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

সরকার জঙ্গল সলিমপুর এলাকা উদ্ধার করে সেখানে কেন্দ্রীয় কারাগার, স্পোর্টস ভিলেজ ও ইকো পার্কসহ বিভিন্ন সরকারি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে।

দুই দশকের বেশি সময় ধরে অপরাধের দুর্গ হিসেবে পরিচিত এই এলাকায় প্রশাসনের এই অভিযানকে আইন-শৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

২ দশক পর অবৈধ সাম্রাজ্যের পতন

আপডেট সময় : ০৪:৩১:৩৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬