ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে চারজনের তিন মাসের কারাদণ্ড সিংড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত, আহত ১ লালপুরে বিয়ের অনুষ্ঠানে পরিবার, নিজ বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার রাণীশংকৈলে নারীসহ দুইজনকে মাদক মামলায় কারাদণ্ড উন্নয়ন প্রশ্নে কারও রক্তচক্ষুকে ভয় করি না- লালপুরে নারী এমপি তুলি তেঁতুলিয়ায় সেতুর দাবিতে মানববন্ধন, দুর্ভোগে ৫ গ্রামের ১৫ হাজার কৃষক পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নারি নিহত, দুই কিশোর আহত লালপুরে ১১ ইয়াবা ট্যাবলেটসহ জয় আটক নলডাঙ্গায় গাঁজার গাছসহ এক ব্যক্তি গ্রেপ্তার, পলাতক ভাই ঝিনাইগাতীতে ৪৯০ ট্যাপেন্টাডল ও দুই মোবাইল ফোন জব্দ

শ্রীপুরে পারিবারিক ক’লহে গৃহবধূকে ছু/রিকা/ঘা/তে হ/ত্যা, স্বামী পলাতক

গাজীপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:২৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬ ২৯৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীপুরে পারিবারিক ক’লহে গৃহবধূকে ছু/রিকা/ঘা/তে হ/ত্যা, স্বামী পলাতক

গাজীপুরের শ্রীপুরে পারিবারিক বিরোধের জেরে শারমিন আক্তার (৩৮) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী ছুরি মেরে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে উপজেলার কেওয়া চন্নাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শারমিন আক্তার (রুমা) ওই এলাকার একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন এবং ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি নেত্রকোনা সদর উপজেলার জয়নগর গ্রামের সাহেব আলীর মেয়ে। তাঁর স্বামী অভিযুক্ত রতন মিয়া একই এলাকার মরম আলীর ছেলে। ঘটনার পর থেকেই রতন মিয়া পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে শারমিন ও রতনের বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা শ্রীপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। শুক্রবার দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা–কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হয়ে রতন ধারালো ছুরি দিয়ে শারমিনকে এলোপাতাড়ি আঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন শারমিনকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শ্রীপুরে পারিবারিক ক’লহে গৃহবধূকে ছু/রিকা/ঘা/তে হ/ত্যা, স্বামী পলাতক

আপডেট সময় : ০৯:২৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬