রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিবহণ বহরে যুক্ত হলো আরও দুটি বাস
- আপডেট সময় : ১০:০৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ৩০৫ বার পড়া হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিবহণ বহরে যুক্ত হলো আরও দুটি বাস
৪২ আসনবিশিষ্ট নতুন বাসসহ মোট সংখ্যা ৪৬; আধুনিক অ্যাম্বুলেন্স কেনার প্রক্রিয়াও চলছে
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)-এর পরিবহণ বহরে আরও দুটি নতুন বাস যুক্ত হয়েছে। বুধবার (৪ মার্চ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে বাস দুটির যাত্রা উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব।
চলতি অর্থবছরের বাজেট থেকে কেনা প্রতিটি ৪২ আসনবিশিষ্ট এই বাস দুটো যুক্ত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের মোট বাসের সংখ্যা দাঁড়ালো ৪৬টি।
উপাচার্য বলেন, শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা বাড়াতে পরিবহণ বহর সম্প্রসারণ করা হচ্ছে। বাসের পর এবার আধুনিক সুবিধাসংবলিত দুটি অ্যাম্বুলেন্স কেনার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মতিয়ার রহমান, হিসাব পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর মোহাম্মদ নির্ঝর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর আখতার হোসেন মজুমদার, পরিবহণ প্রশাসক প্রফেসর আব্দুর রাজ্জাক সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।




















