ঢাকা ০৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে নেপালের বড় চমক নাটোরে ৭ বছরের শিশুর আঙুল কা/টার অভিযোগ, পুলিশ সদস্য ও স্ত্রী গ্রেপ্তার সাপাহার সীমান্তে ১১ বোতল ভারতীয় কিংডিল সিরাপ জব্দ নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার ও সরকারি সেবা নিয়ে সমন্বয় সভা রাজশাহীতে ২৪১ গ্রাম স্বর্ণের দুই বারসহ দুইজন আটক রামেক হাসপাতালে ডেঙ্গুতে নারীর মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৫ ঝিনাইগাতীতে বিজিবির আটক ২১ গরু নিয়ে চাঞ্চল্য, ছিনিয়ে নেওয়ার অভিযোগ পঞ্চগড়ে গ্রাম আদালত নিয়ে অংশীজনদের সমন্বয় সভা বিশ্ব ফুসফুস দিবস: তামাক ও নিকোটিন পণ্যের ব্যবহার নিয়ে উদ্বেগ পরিকল্পিত সন্ত্রাস ও দেশ অস্থিতিশীলের অপচেষ্টার প্রতিবাদে বাগাতিপাড়ায় বিএনপির বিক্ষোভ

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল ৫০০ শয্যায় উন্নীত করার ঘোষণা

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:১৮:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬ ৪১৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল ৫০০ শয্যায় উন্নীত করার ঘোষণা

পরিদর্শনে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; মেডিকেল কলেজ স্থাপনের নীতিগত সিদ্ধান্ত

ঠাকুরগাঁও জেলা সদরের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জেলার মানুষের জন্য মানসম্মত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে মেডিকেল কলেজ স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

রোববার (১ মার্চ) ঠাকুরগাঁও সদর ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “হাসপাতাল আগের তুলনায় পরিষ্কার-পরিচ্ছন্ন দেখলাম। তবে সেবার মান আরও উন্নত করতে যা যা প্রয়োজন, তা দ্রুত বাস্তবায়ন করা হবে। হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় চাহিদাপত্র দিলে সরকার তা বিবেচনায় নিয়ে ব্যবস্থা নেবে।”

তিনি আরও জানান, হাসপাতালে একটি লিফট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। চিকিৎসা সরঞ্জাম বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নেও পদক্ষেপ নেওয়া হবে।

একই কর্মস্থলে তিন বছরের বেশি সময় চিকিৎসক কর্মরত থাকার বিষয়ে তিনি বলেন, বিষয়টি সরকার দেখছে। দায়িত্ব গ্রহণের মাত্র ১০–১২ দিন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ধীরে ধীরে সবকিছু নিয়মের মধ্যে আনা হবে।

এ সময় সিভিল সার্জনের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, “সীমিত সম্পদ দিয়েই ঠাকুরগাঁও-দিনাজপুর অঞ্চলে ভালো চিকিৎসাসেবা দিতে হবে। আমরা আশা করি, আপনারা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন।”

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলায়েত হোসেন, সিভিল সার্জন ডা. আনিসুর রহমান, স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ ফিরোজ জামান, উপ-পরিচালক ডা. জয়ন্ত কুমার সাহা-সহ অন্যান্য কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল ৫০০ শয্যায় উন্নীত করার ঘোষণা

আপডেট সময় : ১১:১৮:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬