প্রতিমন্ত্রী পুতুলের চাচা বজলুর রহমান নাটু মারা গেছেন, গৌরীপুরে দাফন সমপন্ন
- আপডেট সময় : ০৮:৫৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে

প্রতিমন্ত্রী পুতুলের চাচা বজলুর রহমান নাটু মারা গেছেন, গৌরীপুরে দাফন সমপন্ন
ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু; পারিবারিক কবরস্থানে বাবা-মা ও ভাইয়ের পাশে দাফন
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলের চাচা ও সাবেক মন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের ছোট ভাই বজলুর রহমান নাটু মারা গেছেন। শনিবার (১৪ নভেম্বর) রাত ১টা ৩৫ মিনিটে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার বাদ জোহর নাটোরের লালপুর উপজেলার গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটল এবং তার বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সহদপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মেশকাতুল ইসলাম, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. হারুনর রশীদ পাপ্পু, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিক আলী মিষ্টু, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল আজিজ রঞ্জুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।





















