ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে দূরে রাখতে রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ রাজশাহী বোর্ডে রাতভর এসএসসির খাতা পুনর্নিরীক্ষণ, সচিব বললেন জানতেন না ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড সেবা ডিজিটাল করার উদ্যোগ, মতামত নিল ইউএনডিপি পঞ্চগড়ে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী: র‍্যালি, আলোচনা সভা ও ৪৮ পাউন্ডের কেক শেরপুর সীমান্তে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ বাগাতিপাড়ায় গ্যাস ট্যাবলেট সেবন, চিকিৎসাধীন নারীর মৃত্যু গোদাগাড়ীতে ডিলারের গুদামে ৮১৭ বস্তা সার, এক মাসের কারাদণ্ড দুপচাঁচিয়ায় বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি বগুড়ায় মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, মাদকসহ আটক ১

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:০০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ৪০৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, মাদকসহ আটক ১

ভারতীয় ট্যাপেনটাডোল, মদ ও চোরাচালানি পণ্য জব্দ; পলাতক ৪ জনের বিরুদ্ধে মামলা

শেরপুর–ময়মনসিংহ সীমান্ত এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক, চোরাচালানি পণ্য ও একটি মোবাইল ফোনসহ লাল চাঁন (২৩) নামে এক মাদককারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক লাল চাঁন শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গোমরা গ্রামের বাসিন্দা এবং মো. শামসুল হকের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, গত ২৪ ও ২৫ ফেব্রুয়ারি রাতে শেরপুর ও ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে ঝিনাইগাতী উপজেলার গোমরা রাবার বাগান এলাকা, নালিতাবাড়ী উপজেলার পানিহাতা শালবাগান কোচপাড়া এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার শিমুলকুচি এলাকায় তল্লাশি চালানো হয়।

অভিযান চলাকালে ঝিনাইগাতী উপজেলার গোমরা গ্রাম থেকে লাল চাঁনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ভারতীয় ট্যাপেনটাডোল ট্যাবলেট, সোনপাপড়ি, ভারতীয় মদ এবং একটি ইনফিনিক্স ব্র্যান্ডের মোবাইল ফোন উদ্ধার করা হয়। জব্দকৃত মাদক ও চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ ১০ হাজার ৭৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্র জানায়, সীমান্ত দিয়ে অভিনব কৌশলে ভারতীয় মদ ও ওষুধ পাচারের চেষ্টা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান জোরদার করা হলে চালানসহ এক মাদককারবারিকে আটক করা সম্ভব হয়। এ ঘটনায় আরও চারজন পলাতক আসামির বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, সীমান্ত অঞ্চলে মাদক ও চোরাচালানবিরোধী কার্যক্রম জোরদার থাকায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান বৃদ্ধি করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, মাদকসহ আটক ১

আপডেট সময় : ০২:০০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬