ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ১০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক জাতীয় পদক অর্জন করায় ফজলে রাব্বীকে সংবর্ধনা লালপুরে ১০ পিস ইয়াবাসহ যুবক আটক, মাদক আইনে মামলা লালপুরে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত পথচারীর মৃত্যু ঝিনাইগাতীতে ঘোড়া জবাই করে মাংস পাচারের অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ বজ্রপাতের ঝুঁকি কমাতে রুয়েটে তালগাছের চারা রোপণ চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে প্রাণ গেল একই গ্রামের ৫ কিশোরীর, শোকে স্তব্ধ চর চাকলা সৌদি আরবে কারখানায় আগুনে নিহত শ্যামলের দাফন, তিন মেয়েকে নিয়ে দিশেহারা পরিবার নাটোরে ১৪০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নলডাঙ্গার রবিউলের দাফন, শেষবারের মতো কান্নায় ভেঙে পড়লেন স্বজনরা

রাজশাহীতে যুবদলের ত্যাগীদের বাদ দিয়ে ‘ফ্যাসিস্টদের পুনর্বাসন’-এর অভিযোগে মানববন্ধন

এম এম মামুন:
  • আপডেট সময় : ১২:৪২:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ৩০০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে যুবদলের ত্যাগীদের বাদ দিয়ে ‘ফ্যাসিস্টদের পুনর্বাসন’-এর অভিযোগে মানববন্ধন

৪১ ওয়ার্ডের নতুন কমিটি বাতিলের দাবি, অর্থের বিনিময়ে অন্তর্ভুক্তির অভিযোগ

রাজশাহী মহানগরীর ৪১টি সাংগঠনিক ওয়ার্ডে ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে ‘ফ্যাসিস্টদের পুনর্বাসন’-এর অভিযোগ তুলে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বঞ্চিত নেতাকর্মীরা।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামে রাজশাহী মহানগর যুবদলের নেতাকর্মীরা জেল-জুলুম, হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। অনেকেই দীর্ঘ সময় বাড়ির বাইরে অবস্থান করেছেন।

বক্তারা দাবি করেন, সেই ত্যাগী ও রাজপথের পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে রাজশাহী মহানগরীর ৪১টি ওয়ার্ড কমিটিতে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হচ্ছে। এ ঘটনায় তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

মানববন্ধন থেকে ৪১টি ওয়ার্ডে গঠিত নতুন কমিটি বাতিল করে পুনরায় কমিটি গঠনের দাবি জানানো হয়। পাশাপাশি আন্দোলন-সংগ্রামে সক্রিয়, ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের নতুন কমিটিতে অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়।

বক্তারা আরও অভিযোগ করেন, ৫ আগস্টের আগে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন—এমন প্রায় ২০০ জনকে অর্থের বিনিময়ে যুবদলের ওয়ার্ড কমিটিতে স্থান দেওয়া হয়েছে। এতে সংগঠনের সাংগঠনিক ভিত্তি দুর্বল হওয়ার আশঙ্কা প্রকাশ করেন তারা।

এ ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবির সংশ্লিষ্টতার অভিযোগ তোলা হয়। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

মানববন্ধনে আব্দুল কাদের বকুল, মো. নাজির হাসান, আনোয়ারুল ইসলাম, শফিউল আলম টিয়া, তানভীর আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে যুবদলের ত্যাগীদের বাদ দিয়ে ‘ফ্যাসিস্টদের পুনর্বাসন’-এর অভিযোগে মানববন্ধন

আপডেট সময় : ১২:৪২:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬