ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে চুরি মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার হলো চুরি যাওয়া হিরো বাইসাইকেল লালপুরে ১৫ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক, আদালতে প্রেরণ পঞ্চগড়ে বিজিবির অভিযানে ৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে সারাদেশে বৃক্ষরোপণ অভিযান চলছে: পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ম্যাজিক চুলায় রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু ভ্যান হারানো শাহাদাতের পাশে ‘কেয়ার ফর হিউম্যানেটি বাংলাদেশ’, এক মাসের খাদ্যসামগ্রী উপহার শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৬০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ পঞ্চগড়ে বাবার গলায় করাত ধরে হত্যাচেষ্টা, ছেলের এক বছরের কারাদণ্ড গোদাগাড়ীতে পরিবেশ দূষণের দায়ে নাবা পোল্ট্রি ফার্মকে ৪ লাখ টাকা জরিমানা রাণীশংকৈলে কিশোরী অপহরণের অভিযোগ, মামলা না নেওয়ার অভিযোগে এসপির দ্বারস্থ পরিবার

আর্থিক সহায়তা পেয়ে র‍্যাব-৫ কে কৃজ্ঞতা জানালেন ‘অন্তরা’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩১:২০ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২ ১৯৯ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আর্থিক সহায়তা পেয়ে র‍্যাব-৫ কে কৃজ্ঞতা জানালেন ‘অন্তরা’

এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
আর্থিক সহায়তা পেয়ে র‍্যাব-৫ কে কৃজ্ঞতা জানালেন ‘অন্তরা’। দু’বছর বয়সেই বাবাকে হারিয়েছেন অন্তরা খাতুন। গৃহকর্মীর কাজ করে মেধাবী অন্তরাকে পড়াশোনা করাচ্ছেন মা রসুনারা বিবি। অন্তরাও মায়ের কষ্টের প্রতিদান দিয়েছেন। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক সব পরীক্ষায় রেখেছেন কৃতিত্বের স্বাক্ষর। অন্তরা এবার ভর্তির সুযোগ পেয়েছেন মেডিকেল কলেজেও। কিন্তু ভর্তির টাকা নেই বলে দুশ্চিন্তার শেষ ছিল না মা-মেয়ের।
বিষয়টি জানতে পেরে অন্তরার পাশে দাঁড়িয়েছে এলিট ফোর্স র‍্যাব।
রোববার (১০ এপ্রিল) দুপুরে র‍্যাব-৫ এর অধিনায়কের পক্ষ থেকে অন্তরার বাড়িতে যান ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান। তিনি অন্তরা, তার মা ও নির্মাণ শ্রমিক ভাইয়ের হাতে তুলে দেন ভর্তির যাবতীয় খরচের টাকা।
অন্তরার বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার চন্ডীপুর গ্রামে। অন্তরা ২০২১-২২ শিক্ষাবর্ষে এমএজি ওসমানী মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেয়েছেন। অন্তরা এতদিন গ্রামের স্কুল-কলেজেই পড়াশোনা করেছেন। ভর্তির টাকা নিশ্চিত হওয়ায় অদম্য এই মেধাবী এবার যাবেন গ্রামের বাইরে।

র‍্যাবের আর্থিক সহযোগিতা পাবার পর অন্তরা বলেন, আর্থিক অনটনের মধ্যেও নিজের ইচ্ছাশক্তি আর সবার দোয়ায় এ পর্যায়ে পোঁছাতে পেরেছি। কিন্তু আমার পরিবারের পক্ষে মেডিকেলে ভর্তির টাকা জোগাড় করা কষ্টকর হচ্ছিল। বিষয়টি জানার পর র‍্যাব-৫ আমাকে ভর্তির টাকা দিয়ে সহযোগিতা করায় আমি অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞ। এ সহায়তা সব সময় মনে থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আর্থিক সহায়তা পেয়ে র‍্যাব-৫ কে কৃজ্ঞতা জানালেন ‘অন্তরা’

আপডেট সময় : ০৪:৩১:২০ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২