ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা বাগাতিপাড়ায় হত্যা-ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড মহাসড়কে দুর্ঘটনা ও যানজট নিরসনে পবা হাইওয়ে থানা-সওজের যৌথ অভিযান সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাউয়েটে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন বাগাতিপাড়ায় অসহায় শাহাদাতের পরিবারের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাগাতিপাড়ায় টিভির প্লাগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু লালপুরে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন পঞ্চগড় হাসপাতালের বেডে শি/শুকে ধ/র্ষ/ণচেষ্টার অভিযোগ, চিকিৎসাধীন রোগীকে গ্রেপ্তার

পে-স্কেল প্রদানের গেজেট প্রকাশের দাবিতে নাটোরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, নাটোরঃ
  • আপডেট সময় : ০১:১২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ৩৩০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পে-স্কেল প্রদানের গেজেট প্রকাশের দাবিতে নাটোরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই ৯ম পে-স্কেল গেজেট প্রকাশের দাবি সরকারি কর্মচারীদের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই ৯ম পে-স্কেল প্রদানের গেজেট প্রকাশের দাবিতে নাটোরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন সরকারি কর্মচারীরা।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে জেলার ১১–২০ গ্রেডের সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সরকারি অফিস ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সেখানে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মো. সেলিম পারভেজ, সোহেল রানা, শহিদুল ইসলাম, নাজমুল হোসাইন, আব্দুস সবুর, মেহেদী, শামীম মোল্লা, আসিকুল ইসলামসহ আরও অনেকে।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা ন্যায্য বেতন কাঠামোর দাবিতে আন্দোলন করে আসছেন। কিন্তু এখনো ৯ম পে-স্কেল প্রদানের গেজেট প্রকাশ না হওয়ায় তারা চরম হতাশায় রয়েছেন। দ্রুত গেজেট প্রকাশ না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই ৯ম পে-স্কেল প্রদানের গেজেট প্রকাশ করে সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি পূরণের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পে-স্কেল প্রদানের গেজেট প্রকাশের দাবিতে নাটোরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

আপডেট সময় : ০১:১২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬