ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মা খু’ন: মামলা, আসামি কারাগারে

এম এম মামুন:
  • আপডেট সময় : ১২:৪৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬ ৩৪০ বার পড়া হয়েছে

Collected pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মা খু’ন: মামলা, আসামি কারাগারে

টাকার জন্য ধারালো অস্ত্র দিয়ে হামলা, ঘটনাস্থলেই প্রাণ হারান মা

রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মা খুনের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নগরীর চন্দ্রিমা থানার খড়খড়ি এলাকায় এ নির্মম ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত নারীর নাম সোহাগী খাতুন (৫৫)। তিনি আজিজুল ইসলামের স্ত্রী। অভিযুক্ত ছেলে মো. সুমন (৩৮) দীর্ঘদিন ধরে মাদক ও জুয়ায় আসক্ত বলে জানিয়েছে স্থানীয়রা।

স্থানীয়দের বরাতে জানা যায়, সুমন প্রায়ই মাদক কেনার টাকার জন্য মায়ের ওপর নির্যাতন করতেন। ঘটনার রাতে তিনি মায়ের কাছে টাকা দাবি করেন। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে ওঠেন সুমন। একপর্যায়ে তিনি ধারালো অস্ত্র দিয়ে মায়ের বুকে ও পেটে এলোপাতাড়ি হামলা চালান। এতে সোহাগী খাতুন গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।

ঘটনার পর নিহত মায়ের লাশ নিয়ে রাস্তায় বের হয়ে আসেন সুমন। হাসপাতালে নেওয়ার জন্য তিনি একটি অটোরিকশা ডাকেন। এ সময় স্থানীয়রা বিষয়টি বুঝতে পারলে তিনি লাশ ফেলে বাড়িতে ফিরে গিয়ে দরজা বন্ধ করে দেন। পরে এলাকাবাসী বাড়িটি ঘিরে রেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত সুমনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। রোববার দুপুরে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় নিহত নারীর ভাই নুরুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। মামলার একমাত্র আসামি সুমনকে রোববার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মা খু’ন: মামলা, আসামি কারাগারে

আপডেট সময় : ১২:৪৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬