ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে দূরে রাখতে রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ রাজশাহী বোর্ডে রাতভর এসএসসির খাতা পুনর্নিরীক্ষণ, সচিব বললেন জানতেন না ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড সেবা ডিজিটাল করার উদ্যোগ, মতামত নিল ইউএনডিপি পঞ্চগড়ে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী: র‍্যালি, আলোচনা সভা ও ৪৮ পাউন্ডের কেক শেরপুর সীমান্তে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ বাগাতিপাড়ায় গ্যাস ট্যাবলেট সেবন, চিকিৎসাধীন নারীর মৃত্যু গোদাগাড়ীতে ডিলারের গুদামে ৮১৭ বস্তা সার, এক মাসের কারাদণ্ড দুপচাঁচিয়ায় বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি বগুড়ায় মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

শেরপুর–ময়মনসিংহ সীমান্তে রাতভর অভিযানে প্রায় ২০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:১২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ ৩৬২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুর–ময়মনসিংহ সীমান্তে রাতভর অভিযানে প্রায় ২০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

হালুয়াঘাট, নালিতাবাড়ী ও ঝিনাইগাতী সীমান্ত এলাকায় পৃথক অভিযানে কসমেটিকস, জিরা, গরু ও ভারতীয় মদ আটক, বিজিবির কঠোর নজরদারি অব্যাহত

শেরপুর–ময়মনসিংহ সীমান্ত এলাকায় বিজিবির পৃথক অভিযানে প্রায় ২০ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার রাতভর পরিচালিত অভিযানে এসব মালামাল উদ্ধার করা হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২২ ও ২৩ জানুয়ারি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার পূর্ব গোবরাকুড়া সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী ও জিরা আটক করা হয়।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে বেটনোভেট ক্রিম, নেভিয়া সফট ক্রিম, পন্ডস ফেসওয়াশ, পারফিউম, জনসন বেবি লোশন এবং জিরা। এসব মালামালের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ লাখ ২৩ হাজার টাকা।

চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় একই দিনে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পানিহাতা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ৪টি ভারতীয় গরু আটক করা হয়। এসব গরুর সিজার মূল্য ৩ লাখ ৭০ হাজার টাকা।

এছাড়া সীমান্তে বিজিবির কঠোর নজরদারির ফলে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গোমড়া সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় মদ পাচারের অপচেষ্টা ব্যর্থ করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৭২ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ করা হয়।

বিজিবি জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তারা সর্বদা বদ্ধপরিকর। সব মিলিয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মোট ১৯ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস সামগ্রী, জিরা, গরু ও মদ জব্দ করতে সক্ষম হয় বিজিবি টহল দল।

বিজিবি আরও জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত রক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা দিনরাত ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুর–ময়মনসিংহ সীমান্তে রাতভর অভিযানে প্রায় ২০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

আপডেট সময় : ০৭:১২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬