ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাগাতিপাড়ায় শ্রমিকদের খাবার বিতরণ ও আলোচনা সভা নেসকোর ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি, গ্রাহক হয়রানি বন্ধের আহ্বান রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোদাগাড়ীতে নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার নাটোরে ‘জুলাই গণঅভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নাটোরে বিআরটিসি বাসের চাপায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিহত পঞ্চগড়ে সোলার প্যানেল ও কাচ শিল্পে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ার প্রতিনিধি দল বাগাতিপাড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা বাহার উদ্দিন মালের শেষ বিদায় দেশীয় প্রজাতির মাছ রক্ষায় রাণীশংকৈলে নিষিদ্ধ কারেন্ট জালবিরোধী অভিযান জোরদার রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধনঃ গাছ লাগানোর পাশাপাশি পরিচর্যার ওপর জোর দিলেন ভূমিমন্ত্রী

রুয়েটের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৩:১৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ২৬৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রুয়েটের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৪ বিভাগের ১,২৩৫ আসনের বিপরীতে অংশ নেন ১৫ হাজারের বেশি পরীক্ষার্থী

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষায় রুয়েটের ১৪টি বিভাগের মোট ১ হাজার ২৩৫টি আসনের বিপরীতে ১৫ হাজার ৫৬৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে ও সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে রুয়েটের পাশাপাশি এবারই প্রথম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রেও ভর্তি পরীক্ষার আয়োজন করা হয়। রুয়েট ও বুয়েটের বিভিন্ন ভবনে ‘ক’ গ্রুপের ভর্তি পরীক্ষা সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়। এছাড়া রুয়েটে ‘খ’ গ্রুপের পরীক্ষা সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে দুপুর সোয়া ১টায় শেষ হয়।

রুয়েট সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ১৮ হাজার ২৭৭ জন শিক্ষার্থী মনোনীত হয়েছিলেন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১৫ হাজার ৫৬৭ জন। রুয়েট কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন ৬ হাজার ৮৭৮ জন এবং বুয়েট কেন্দ্রে অংশ নেন ৮ হাজার ৬৮৯ জন পরীক্ষার্থী।

উপস্থিতির হার রুয়েটে প্রায় ৮১ দশমিক ১৪ শতাংশ এবং বুয়েটে প্রায় ৮৮ দশমিক ৬৬ শতাংশ। সব মিলিয়ে ভর্তি পরীক্ষায় গড় উপস্থিতি ছিল প্রায় ৮৫ শতাংশ।

রুয়েট কর্তৃপক্ষ জানিয়েছে, চূড়ান্তভাবে নির্বাচিত ও অপেক্ষমান প্রার্থীদের ফলাফল আগামী ৬ ফেব্রুয়ারি প্রকাশের সম্ভাবনা রয়েছে। ভর্তি পরীক্ষার ফলাফল রুয়েটের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রুয়েটের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:১৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬