ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিরাজগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে শি’শুকে দুধ খাওয়ানোর সময় নারীকে কু/পিয়ে হ/ত্যা, যুবক আটক লালপুরে পানিবন্দি মানুষের পাশে প্রতিমন্ত্রী পুতুল, ৪০০ পরিবার পেল ত্রাণ বাঘায় হাঁ’সুয়ার কো/পে গৃহবধূ জুসি খাতুন নিহত, স্বামী পলাতক পঞ্চগড়ে শব্দ দূষণ থেকে শিশুদের রক্ষায় সচেতনতামূলক আলোচনা সভা পঞ্চগড়ে সাবেক পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সমস্যা ও সরকারি সেবা নিয়ে মতবিনিময় তিন বছর ধরে শরীরের এক পাশ অবশ, এখনো মেলেনি প্রতিবন্ধী ভাতার কার্ড ঝিনাইগাতীতে মাদক সেবনের অপরাধে তিনজনের কারাদণ্ড রাজশাহীতে অনুমোদন ছাড়া জার পানি উৎপাদন, জরিমানা

বাগমারায় ভূমিহীনের বাড়িঘর ভেঙে জমি দখলের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২ ২১৬ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগমারায় ভূমিহীনের বাড়িঘর ভেঙে জমি দখলের অভিযোগ

রাজশাহী ব্যুরো:
বাগমারায় ভূমিহীনের বাড়িঘর ভেঙে জমি দখলের অভিযোগ। রাজশাহীর বাগমারায় ড্রেজার দিয়ে এক ভূমিহীনের পাকাবাড়ি ভেঙ্গে গুঁড়িয়ে দিয়ে জমি দখল করে নিয়েছেন প্রভাবশালী একটি মহল। ভূমিহীন ওই পরিবার বসতবাড়ি হারিয়ে এখন আশ্রয়হীন হয়ে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাগমারা উপজেলার গোবিন্দপাড়া গ্রামের মেহের আলী তরফদারের কোনো জমিজমা না থাকায় প্রায় ৪২ বছর যাবৎ ভূমিহীন হিসাবে দামনাশ মৌজায় ৪ শতক সরকারি খাস জমিতে মাটির দেয়াল দিয়ে বসতবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছিলেন। সম্প্রতি মেহের আলীর মৃত্যুর পর তার ছেলে মাহাবুর রহমান মাটির দেয়াল সরিয়ে সেখানে দুইরুম বিশিষ্ট ইটদ্বারা পাকাবাড়ি নির্মাণ করেন।

বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে পার্শ্ববর্তী মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের প্রভাবশালী ইয়াছিন আলী ও মাষ্টার আব্দুল হাকিম ড্রেজার দিয়ে ভূমিহীন মাহাবুর রহমানের পাকাবাড়ি ভেঙ্গে গুঁড়িয়ে দিয়ে ওই খাসজমি দখল করে নেন। এ সময় মাহাবুর রহমান অসুস্থ হয়ে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন। সপ্তম শ্রেণীতে পড়ুয়া তাঁর এক মেয়ে খাদিজা খাতুন ছাড়া আর কেউই বাড়িতে ছিল না। খবর পেয়ে মাহাবুর রহমান হাসপাতাল থেকে বাড়িতে ছুটে আসেন। কিন্তু বাড়িতে এসে তিনি তার বাড়িটি আর দেখতে না পেয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করেন। এ সময় মাহাবুর রহমান কান্নার স্বরে বলতে থাকেন, তিনি একজন ভূমিহীন। তার বাবাও ছিলেন ভূমিহীন। প্রায় ৪২ বছর যাবৎ এখানে বসবাস করছেন তাঁরা। কিন্তু কোনদিন কেউ কিছু বলেনি। এ সংক্রান্ত কোন নোটিশও তাকে দেয়া হয়নি।

তিনি আরো বলেন, কোন প্রকার নোটিশ ছাড়াই তার বাড়িটি ড্রেজার দিয়ে ভেঙ্গে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয়েছে। তিনি তার সারাজীবনের আয় রোজগার দিয়ে বাড়িটি নির্মাণ করেছিলেন। কিন্তু তার সেই বাড়িটি আজ আর নেই এটা তিনি ভাবতেই পারছেন না। বসতবাড়ি হারিয়ে বর্তমানে তিনি পরিবার পরিজন নিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছেন।

এদিকে পত্তনমূলে বিনিময় সূত্রে মালিক হিসাবে আদালতের রায়ের পর ভূমিহীন মাহাবুর রহমানের বাড়ি ড্রেজার দিয়ে ভেঙ্গে গুঁড়িয়ে খাসজমি দখল করা হয়েছে বলে দাবী করেছেন প্রভাবশালী ইয়াছিন আলী। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বাগমারা উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগমারায় ভূমিহীনের বাড়িঘর ভেঙে জমি দখলের অভিযোগ

আপডেট সময় : ০১:২২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২