ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

শেরপুরে ধান ব্যবসায়ী হত্যার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় ২ আসামি গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, শেরপুর (বগুড়া):
  • আপডেট সময় : ০৪:৫১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ৪১০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরে ধান ব্যবসায়ী হত্যার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় ২ আসামি গ্রেপ্তার

জমি নিয়ে বিরোধ ও ক্ষোভ থেকেই চাচাকে হত্যা, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার

বগুড়ার শেরপুর উপজেলায় ধান ব্যবসায়ী হামিদুল মন্ডল হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে হত্যার সঙ্গে জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামালপুর গ্রামের ফেরদৌসের ছেলে রাকিবুল হাসান সিয়াম (১৬) এবং একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে আতিক হাসান (২১)।

শেরপুর থানার এসআই মো. সাঈফ, মো. রকিবুল ইসলাম ও বিকাশের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সোমবার (১২ জানুয়ারি) বিকেলে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে।

পুলিশ জানায়, চাচার জমির প্রতি লোভ এবং কিটনাশক প্রয়োগে খামারের মুরগি মারা গেছে—এমন সন্দেহ থেকেই হত্যাকাণ্ডের সূত্রপাত। নিহত হামিদুল মন্ডল সম্পর্কে গ্রেপ্তারকৃত রাকিবুল হাসান সিয়ামের চাচা। জমি সংক্রান্ত বিরোধ ও দীর্ঘদিনের ক্ষোভ থেকেই হত্যার পরিকল্পনা করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইব্রাহিম আলী বলেন, “হত্যাকাণ্ডের পরপরই পুলিশ তদন্ত শুরু করে। জানাজা শেষে ঘাতক ভাতিজার অস্বাভাবিক আচরণ ও শরীর কাঁপতে দেখা যায়, যা আমাদের সন্দেহ বাড়ায়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়।”

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরে ধান ব্যবসায়ী হত্যার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় ২ আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৫১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬