ঢাকা ০৩:১১ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড সারের দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ, আধাঘণ্টা পর সড়ক ছাড়লেন কৃষকরা লালপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ৯ লালপুরে ড্রেজার থেকে পদ্মায় পড়ে শিশুর মৃত্যু ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝিনাইগাতীতে দুই পাকা রাস্তা নির্মাণে স্বস্তি, কৃষিপণ্য পরিবহনে সুবিধা পঞ্চগড়ে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গত ১৭ বছরে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে আওয়ামী লীগ-নাটোরে হুইপ দুলু বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরি, সিসিটিভিতে ধরা পড়ল দুই চোর পঞ্চগড়ে সাবেক মেয়র ও জেলা পরিষদ প্রশাসক তৌহিদুল ইসলামের স্মরণে শোকসভা

রাজশাহীতে সহকারী ভারতীয় হাইকমিশন অভিমুখে মার্চ পুলিশের বাধায় পণ্ড

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৩:২৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ৩০৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে সহকারী ভারতীয় হাইকমিশন অভিমুখে মার্চ পুলিশের বাধায় পণ্ড

ব্যারিকেড ভাঙার চেষ্টায় ধাক্কাধাক্কি, এক ঘণ্টার বেশি অবস্থান কর্মসূচি

রাজশাহীতে সহকারী ভারতীয় হাইকমিশন কার্যালয় ঘেরাও ও মার্চ কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। ভারতীয় আধিপত্যবাদবিরোধী সংগঠন ‘জুলাই ৩৬ মঞ্চ’-এর আহ্বানে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার দুপুর ১২টায় নগরীর ভদ্রা মোড় থেকে সহকারী ভারতীয় হাইকমিশন কার্যালয় পর্যন্ত লংমার্চ কর্মসূচির ডাক দেওয়া হয়। নির্ধারিত সময় অনুযায়ী সাড়ে ১২টার দিকে মিছিল শুরু হলে হাইকমিশন কার্যালয়ের প্রায় ১০০ মিটার আগে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিলটি আটকে দেয়।

এ সময় আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে ব্যারিকেডের সামনে অবস্থান নেন এবং হাইকমিশনের দিকে অগ্রসর হওয়ার অনুমতি চান। তবে প্রায় ১৫ মিনিট অপেক্ষার পরও পুলিশের পক্ষ থেকে কোনো অনুমতি না পাওয়ায় তারা জোরপূর্বক সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন।

এতে পুলিশ বাধা দিলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। আন্দোলনকারীরা অভিযোগ করেন, এ সময় পুলিশ তাদের গায়ে হাত তোলে। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অংশগ্রহণকারীরা ব্যারিকেডের সামনেই বসে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন।

প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে তারা সেখানে অবস্থান করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে সহকারী ভারতীয় হাইকমিশন সংলগ্ন সড়কে প্রবেশ করতে দেয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

শেষ পর্যন্ত পুলিশের কঠোর অবস্থানের কারণে লংমার্চ ও হাইকমিশন ঘেরাও কর্মসূচি সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে সহকারী ভারতীয় হাইকমিশন অভিমুখে মার্চ পুলিশের বাধায় পণ্ড

আপডেট সময় : ০৩:২৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫