ঢাকা ০৬:১২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে দুই পাকা রাস্তা নির্মাণে স্বস্তি, কৃষিপণ্য পরিবহনে সুবিধা পঞ্চগড়ে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গত ১৭ বছরে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে আওয়ামী লীগ-নাটোরে হুইপ দুলু বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরি, সিসিটিভিতে ধরা পড়ল দুই চোর পঞ্চগড়ে সাবেক মেয়র ও জেলা পরিষদ প্রশাসক তৌহিদুল ইসলামের স্মরণে শোকসভা পঞ্চগড়ে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শন কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের রাজস্থলীতে ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম আবির্ভাব তিথি উদযাপন কোনো ভেদাভেদ থাকবে না, কোনো বৈষম্য থাকবে না-ধর্ম যার যার, বাংলাদেশটা সবার বাগাতিপাড়ায় ৪৫ টাকার চায়ের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

গত ১৭ বছরে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে আওয়ামী লীগ-নাটোরে হুইপ দুলু

নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৫:১৪:০৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

Dulu news pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত ১৭ বছরে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে আওয়ামী লীগ-নাটোরে হুইপ দুলু

নাটোর প্রতিনিধিঃ
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। একটি জাতিকে ধ্বংস করতে হলে প্রথমে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হয় বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের মাধনগর ডিগ্রি কলেজের ৮৫ লাখ টাকা ব্যয়ে চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

হুইপ দুলু বলেন, তারেক রহমানের সরকার আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। আপনারা দেখেছেন, কিছুদিন আগে বাজেট হয়েছে। এই বাজেটে স্বাধীনতার পর সবচেয়ে বেশি অর্থ, যতগুলো মন্ত্রণালয় আছে তার মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে তারেক রহমানের সরকার সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দিয়েছে।

তিনি বলেন, ‘গত ১৭টা বছর শিক্ষা ব্যবস্থাকে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। আপনারা জানেন, একটা জাতিকে ধ্বংস করতে হলে সবচেয়ে বড় প্রয়োজন তার শিক্ষাকে ধ্বংস করা।’

আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের প্রসঙ্গ তুলে দুলু বলেন, বাংলাদেশের মানুষ যেন এগিয়ে যেতে না পারে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে না পারে—এ জন্য দেশের শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা করা হয়েছে বলে তিনি মনে করেন। নতুন প্রজন্ম, যারা ভবিষ্যতে দেশ পরিচালনা করবে, তাদের অশিক্ষিত রেখে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র হয়েছে বলেও দাবি করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, মাধনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ খন্দকার আব্দুল মালেকসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় নেতাকর্মীরা।

এর আগে জেলা বিএনপির কার্যালয়ে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সুস্থতা কামনা এবং জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মরহুম আমিনুল হকের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গত ১৭ বছরে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে আওয়ামী লীগ-নাটোরে হুইপ দুলু

আপডেট সময় : ০৫:১৪:০৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬