ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে আবাসিক ভবনে মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ২ পুঠিয়ায় লটারির মাধ্যমে অস্থায়ী নারী কর্মী নিয়োগ বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল আওয়ামী লীগ- নাটোরে হুইপ দুলু পঞ্চগড়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২৫ জন নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড পাঁচ বছর পর নিজ দেশ নেপালে ফিরলেন খায়রুদ্দীন সাপাহারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু বোদা সীমান্তে ৬ হাজার ৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২ মোহনপুরে নারী হ/ত্যার মামলায় সাবেক স্বামী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার নির্মাণশিল্পে অবদানের স্বীকৃতি, ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স

পঞ্চগড়ে সাবেক মেয়র ও জেলা পরিষদ প্রশাসক তৌহিদুল ইসলামের স্মরণে শোকসভা

মোঃ কামরুল ইসলাম কামু বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:২৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ১৪৪ বার পড়া হয়েছে

PANCHAGARH

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে সাবেক মেয়র ও জেলা পরিষদ প্রশাসক তৌহিদুল ইসলামের স্মরণে শোকসভা

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
পঞ্চগড়ে জেলা পরিষদের প্রশাসক ও প্রবীণ রাজনীতিবিদ তৌহিদুল ইসলামের মৃত্যুতে জেলা পরিষদের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে জেলা পরিষদের হলরুমে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে রোববার (৩০ আগস্ট) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তৌহিদুল ইসলাম। তাঁর মৃত্যুতে পঞ্চগড়ের রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

শোকসভায় মরহুম তৌহিদুল ইসলামের কর্মময় রাজনৈতিক ও সামাজিক জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন, জেলা পুলিশ সুপার আবু সাইম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, পঞ্চগড় শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আখতারুজ্জামান, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইউনুস শেখসহ অনেকে।

এছাড়া উপস্থিত ছিলেন, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের কর্মকর্তা মিনহাজুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল হালিমসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

বক্তারা বলেন, তৌহিদুল ইসলাম ছিলেন পঞ্চগড়ের রাজনৈতিক অঙ্গনের একজন অভিজ্ঞ ও প্রবীণ নেতা। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি মানুষের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত থেকে কাজ করেছেন। তাঁর নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততা পঞ্চগড়ের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তারা আরও বলেন, পঞ্চগড় পৌরসভার মেয়র হিসেবে পাঁচবার দায়িত্ব পালন করে তৌহিদুল ইসলাম স্থানীয় সরকার ব্যবস্থায় দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। একই সঙ্গে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির আহ্বায়ক হিসেবেও তিনি দলীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন। জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে জেলার মানুষের কল্যাণেও কাজ করেছেন।

শোকসভায় বক্তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আলোচনা সভা শেষে জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন জেলা পরিষদ প্রশাসক হিসেবে তৌহিদুল ইসলামের ব্যবহৃত একটি কলম স্মৃতি হিসেবে তাঁর পরিবারের হাতে তুলে দেন।

পরে মরহুম তৌহিদুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

September 4, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পঞ্চগড়ে সাবেক মেয়র ও জেলা পরিষদ প্রশাসক তৌহিদুল ইসলামের স্মরণে শোকসভা

আপডেট সময় : ১০:২৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬