ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অতিথি হতে না পেরে ১৪৪ ধারা জারির মাইকিং, ছাত্রদল নেতা বহিষ্কার নলডাঙ্গা ও নাটোর সদরে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিংয়ের অভিযোগ লালপুরে স্টিয়ারিং স্যালোগাড়ির ধাক্কায় অটোরিকশাচালক নিহত রাজশাহীতে মহিষের শিংয়ের আঘাতে ব্যবসায়ীর মৃত্যু রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, হাজারো শ্রমিক বেকার সিংড়ায় অটোরিকশা চালকের লা’শ উদ্ধার, হ/ত্যার সন্দেহ পঞ্চগড়ে গণ-ধ/র্ষ/ণ মামলা মি’থ্যা প্রমাণিত, বাদীর বিরুদ্ধে মামলার অনুমতি পঞ্চগড়ে সীমান্তের ৩০ বেকার যুবককে ইলেকট্রিক হাউস ওয়্যারিং প্রশিক্ষণ রাজশাহী রেলস্টেশনে মাটি কাটতে গিয়ে ডিজেল ট্যাংকের পাইপ ফেটে অপচয়ের অভিযোগ

রাজশাহী সদর আসনে বিএনপি প্রার্থী মিনুর মনোনয়নপত্র সংগ্রহ

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৩:৫৭:৫২ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ ২৯৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী সদর আসনে বিএনপি প্রার্থী মিনুর মনোনয়নপত্র সংগ্রহ

জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মহানগর বিএনপির নেতাদের মাধ্যমে ফরম উত্তোলন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজশাহী মহানগর বিএনপির নেতা-কর্মীরা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মিনুর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কাছে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়।

বিএনপির নেতারা জানান, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এর আগেই সুবিধাজনক যেকোনো দিনে প্রার্থী নিজে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করবেন।

এদিকে নির্বাচন কার্যালয় সূত্র জানায়, মনোনয়নপত্র ও প্রয়োজনীয় সামগ্রী ইতোমধ্যে নির্বাচন অফিসে পৌঁছেছে। মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পৃথক রেজিস্ট্রার সংরক্ষণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী সদর আসনে বিএনপি প্রার্থী মিনুর মনোনয়নপত্র সংগ্রহ

আপডেট সময় : ০৩:৫৭:৫২ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫