ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন পঞ্চগড় হাসপাতালের বেডে শি/শুকে ধ/র্ষ/ণচেষ্টার অভিযোগ, চিকিৎসাধীন রোগীকে গ্রেপ্তার সিংড়ায় ৭ মাসের গর্ভবতী স্ত্রীকে কু’পিয়ে হ/ত্যার অভিযোগ, স্বামী আটক মান্দায় এতিমখানার উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা সামান্য বৃষ্টিতেই ধস, গোদাগাড়ীর সরমংলা ইকো পার্কের ওয়াকওয়ে নিয়ে প্রশ্ন তিন দফা দাবিতে আন্দোলনে রাজশাহী চিনিকল শ্রমিকরা, শুরু ফটক সভা বরেন্দ্রকে স্মার্ট কৃষি অঞ্চলে গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান বিএমডিএ চেয়ারম্যানের উত্তরাঞ্চলে প্রথমবার শিশুদের জন্মগত হৃদরোগ শনাক্তে বিশেষ উদ্যোগ, রাজশাহীতে তিন দিন বিনামূল্যে স্ক্রিনিং বাগাতিপাড়ায় শিক্ষার্থীদের মাঝে এসএসএসের ১,২৫০টি গাছের চারা বিতরণ

তানোরে ৪০ ফুট সুড়ঙ্গ খুঁড়েও মিলেনি শিশু সাজিদের সন্ধান

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৯:২৮:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ ৩৪৪ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তানোরে ৪০ ফুট সুড়ঙ্গ খুঁড়েও মিলেনি শিশু সাজিদের সন্ধান

রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট গ্রামের বিলে গভীর নলকূপের জন্য খনন করা গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদের সন্ধান এখনো মিলেনি। ফায়ার সার্ভিসের নিরলস প্রচেষ্টায় ৪০ ফুটের বেশি সুড়ঙ্গ mখোঁড়া হলেও এখন পর্যন্ত শিশুটির কোনো খোঁজ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে গর্তটির গভীরতা আরও অনেক বেশি। স্থানীয়দের ভাষ্য—এই অঞ্চলে গভীর নলকূপ সাধারণত ১৩০ থেকে ১৪০ ফুট পর্যন্ত খনন করা হয়ে থাকে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে শিশুটিকে উদ্ধারে নতুন করে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু করেছে উদ্ধারকারী দল। এর আগে বুধবার থেকে চলা উদ্ধার অভিযানে ৪০ ফুট গভীর পর্যন্ত গর্ত খনন করা হয়। এরপর মূল সরু গর্তে পৌঁছাতে সুড়ঙ্গ তৈরির কাজ শুরু করে ফায়ার সার্ভিস কর্মীরা। তবে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত শিশুটির কোনো দেখা মিলেনি।

বুধবার দুপুর ১টার দিকে মায়ের পেছনে হাঁটার সময় হঠাৎ ওই গর্তে পড়ে যায় দুই বছর বয়সী সাজিদ—কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের রাকিবুল ইসলামের ছেলে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে। শিশুটিকে জীবিত রাখার জন্য বুধবার থেকেই পাইপের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।

এলাকাটি উচ্চ খরাপ্রবণ হওয়ায় ১৩০–১৪০ ফুট গভীরেও ভূগর্ভস্থ পানির সন্ধান মেলে না। জমির মালিক কছির উদ্দিন প্রায় এক বছর আগে ৮ ফুট ব্যাসার্ধে নলকূপের গর্ত খনন করেছিলেন, কিন্তু পানি না পেয়ে কাজটি পরিত্যক্ত অবস্থায় ছিল। সেই গর্তেই পড়ে যায় ছোট্ট সাজিদ।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ক্যামেরা নামিয়েও শিশুটিকে দেখতে না পাওয়ায় আরও গভীরে খননের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে তিনটি স্কেভেটর দিয়ে গর্তের চারপাশের মাটি খোঁড়ার কাজ চলছে।

ফায়ার সার্ভিসের রাজশাহী স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম বলেন,
“উদ্ধার কাজ এখনও চলছে। আমরা শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে চাই।”

ঘটনার পর থেকে এলাকার হাজারো মানুষ উৎকণ্ঠা নিয়ে উদ্ধার তৎপরতা পর্যবেক্ষণ করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তানোরে ৪০ ফুট সুড়ঙ্গ খুঁড়েও মিলেনি শিশু সাজিদের সন্ধান

আপডেট সময় : ০৯:২৮:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫