ঢাকা ১০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীশংকৈলে নারীসহ দুইজনকে মাদক মামলায় কারাদণ্ড উন্নয়ন প্রশ্নে কারও রক্তচক্ষুকে ভয় করি না- লালপুরে নারী এমপি তুলি তেঁতুলিয়ায় সেতুর দাবিতে মানববন্ধন, দুর্ভোগে ৫ গ্রামের ১৫ হাজার কৃষক পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নারি নিহত, দুই কিশোর আহত লালপুরে ১১ ইয়াবা ট্যাবলেটসহ জয় আটক নলডাঙ্গায় গাঁজার গাছসহ এক ব্যক্তি গ্রেপ্তার, পলাতক ভাই ঝিনাইগাতীতে ৪৯০ ট্যাপেন্টাডল ও দুই মোবাইল ফোন জব্দ লালপুরে ২০ ইয়াবাসহ যুবক আটক, আগেও মাদক মামলায় অভিযুক্ত নারী কণ্ঠে প্রতারণা, পরে প্রবাসীর বন্ধু সেজে টাকা দাবি; লালপুরে আটক ৩ নাটোরে খেজুরগাছের ডাল কাটতে গিয়ে ভিমরুলের হুলে বৃদ্ধার মৃত্যু

পঞ্চগড়ে ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ে উঠান বৈঠক শুরু করেছে জামায়াতে ইসলাম

উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৩:১৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ ১৯১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ে উঠান বৈঠক শুরু করেছে জামায়াতে ইসলাম

ভোটারদের কাছে ইসলামী সমাজব্যবস্থার বার্তা পৌঁছে দিতে ধারাবাহিক প্রচারণা– জেলা আমির ইকবাল হোসেন

পঞ্চগড়-১ আসনে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ে উঠান বৈঠক শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম। ধারাবাহিক গণসংযোগের অংশ হিসেবে রোববার (৩০ নভেম্বর) বিকেলে সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও পঞ্চগড় জেলা আমির মাওলানা মো. ইকবাল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা জামায়াতে ইসলামের আমির মো. সফিউল আলম, সেক্রেটারি মাওলানা মো. সুলতান মাহমুদ, কামাত কাজলদিঘী ইউনিয়নের আমির মো. ইউনুছ আলী, সেক্রেটারি মাওলানা আজিমুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি আলতাফ হোসেন, সেক্রেটারি আনারুল ইসলাম, সহসভাপতি মো. লুৎফর রহমান, ইউনিট সভাপতি জাফরুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, “আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই”—এই স্লোগানকে সামনে রেখে ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দিচ্ছি। তারা দাবি করেন, ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে নারীর ইজ্জত-আব্রু রক্ষা পাবে, অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে।
তারা অভিযোগ করেন, বিগত ৫৪ বছরে মানব রচিত আইনে রাষ্ট্র পরিচালিত হলেও নারী-শিশুর নিরাপত্তা নিশ্চিত হয়নি, বরং সহিংসতার ঘটনায় বিচারহীনতা বেড়েছে।

বক্তারা আরও বলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে খুন, ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার কার্য সম্পন্ন হবে। নারীদের ইসলামী সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তারা বলেন,
“আগামী নির্বাচন আপনার সন্তানের সুরক্ষা, জীবনের নিরাপত্তা ও ভবিষ্যৎ গঠনের সিদ্ধান্তের নির্বাচন। একটি ভোটই নির্ধারণ করবে তাদের ভবিষ্যৎ।”
তারা আরও সতর্ক করে বলেন, সন্ত্রাসী ও চাঁদাবাজদের হাতে ক্ষমতা গেলে পরিবার ও সমাজের নিরাপত্তা হুমকিতে পড়বে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ে উঠান বৈঠক শুরু করেছে জামায়াতে ইসলাম

আপডেট সময় : ০৩:১৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫