ঢাকা ১১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে চারজনের তিন মাসের কারাদণ্ড সিংড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত, আহত ১ লালপুরে বিয়ের অনুষ্ঠানে পরিবার, নিজ বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার রাণীশংকৈলে নারীসহ দুইজনকে মাদক মামলায় কারাদণ্ড উন্নয়ন প্রশ্নে কারও রক্তচক্ষুকে ভয় করি না- লালপুরে নারী এমপি তুলি তেঁতুলিয়ায় সেতুর দাবিতে মানববন্ধন, দুর্ভোগে ৫ গ্রামের ১৫ হাজার কৃষক পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নারি নিহত, দুই কিশোর আহত লালপুরে ১১ ইয়াবা ট্যাবলেটসহ জয় আটক নলডাঙ্গায় গাঁজার গাছসহ এক ব্যক্তি গ্রেপ্তার, পলাতক ভাই ঝিনাইগাতীতে ৪৯০ ট্যাপেন্টাডল ও দুই মোবাইল ফোন জব্দ

১৭ বছরে আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে: নাটোরে দুলু

নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ ২৭৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১৭ বছরে আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে: নাটোরে দুলু

নবীনবরণ অনুষ্ঠানে বিএনপি প্রার্থীর অভিযোগ—“সাদা খাতায় অটোপাস, জিপিএ–৫ দিয়ে শিক্ষার মান শেষ করে দেওয়া হয়েছে”

বিএনপির কেন্দ্রীয় নেতা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর–২ আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগ করেছেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তিনি দাবি করেন, বিএনপি নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা চালু করলেও বর্তমান সরকার সেই অগ্রগতি নষ্ট করেছে।

শনিবার দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার ৫ নম্বর বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের বাসুদেবপুর ডা. নাসির উদ্দিন তালুকদার মহাবিদ্যালয়ে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

দুলু বলেন, “শিক্ষামন্ত্রী মিলনের নেতৃত্বে বিএনপি নকল বন্ধ করেছিল। নকল একটি জাতিকে ধ্বংস করে দেয়—এটা আমরা জানতাম। কিন্তু গত ১৭ বছরে আওয়ামী লীগ পুরো শিক্ষা ব্যবস্থাকেই ধ্বংস করেছে। ভারত ও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে—এটা তারা মেনে নিতে পারেনি। তাই শিক্ষাকে এমন পর্যায়ে নিয়ে গেছে যেন দেশ আর মাথা তুলে দাঁড়াতে না পারে।”

তিনি আরও বলেন, “সাদা খাতায় লিখলে অটোপাস, একটু লিখলেই জিপিএ–৫—এই পদ্ধতি তৈরি করে দেশে শিক্ষার মান শেষ করে দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী দীপু মনি শিক্ষাকে এমন জায়গায় নিয়ে গেছেন যেখান থেকে পুনরুদ্ধার কঠিন।”

দুলু জানান, বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে। “শিক্ষা হলো জাতির উন্নয়নের প্রাণ—এটা আমরা পুনর্গঠন করব,”—যোগ করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম ও নাসিম উদ্দিন নাসিম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান তালুকদার, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, মহাবিদ্যালয়ের সভাপতি শহিদুল ইসলাম বেলাল এবং অধ্যক্ষ মোহাম্মদ আলীসহ শিক্ষক–শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১৭ বছরে আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে: নাটোরে দুলু

আপডেট সময় : ০৩:০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫