ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে চেয়ারম্যান প্রার্থী বিপ্লবের বাড়িতে ৭ গরু নিয়ে অভিযান, রসিদ দেখিয়ে ছাড় বাগাতিপাড়ায় ঘুমন্ত ভ্যানচালককে সাপের দংশন, হাসপাতালে মৃত্যু গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল-বৃত্তি, গৃহের চাবি বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের ফের হামলা, এমপি নওশাদ জমিরের দুই সমর্থক আহত পঞ্চগড়ে স্কুলছাত্রী ধ/র্ষ/ণে/র অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু; গ্রেপ্তার ২ দেওয়ানগঞ্জে প্রেমের সম্পর্কের জেরে কলেজছাত্রীর বিয়ের দাবি, সড়ক অবরোধ করে বিক্ষোভ পবায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, জরিমানা ঢাকায় রেডমিন ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল পার্টনার সামিট ‘রেডমিন হরাইজন ২০২৬’ নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্য অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান শেরপুরে পাঁচ দই কারখানাকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে গভীর রাতে রেলওয়ে স্টাফের বাসায় চুরি

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৩:১৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ ২৭৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে গভীর রাতে রেলওয়ে স্টাফের বাসায় চুরি

বিমানবাহিনীর কর্মকর্তার বাসায় চুরির দুই দিনের মাথায় একই এলাকায় আরেকটি ঘটনা

রাজশাহী নগরীর সপুরা এলাকায় বিমানবাহিনীর কর্মকর্তার বাসায় দুর্ধর্ষ চুরির দুই দিনের মাথায় এবার রেলওয়ের এক স্টাফের বাসায় চুরির ঘটনা ঘটেছে। রোববার (২৩ নভেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে এই চুরি সংঘটিত হয়।

চুরির শিকার রেলওয়ে পশ্চিমাঞ্চলের টিএনএ পদে কর্মরত মোসা. সানজিদা। তিনি জানান, তিনতলা বাসার নিচতলায় বড় বোন, ভাবি এবং নিজের শিশুকে নিয়ে মোট চারজন থাকেন। তার স্বামী বিদেশে কর্মরত।

সানজিদা বলেন, “চোরেরা আমাদের বাসার রান্নাঘরের ভেন্টিলেটর ভেঙে ভিতরে ঢোকে। সকালে কাজের লোক রান্নাঘরে ঢুকে ভেন্টিলেটর ভাঙা অবস্থায় দেখতে পায়। রাত আড়াইটা থেকে পৌনে ৩টার মধ্যে চুরি হতে পারে। চুলা ও রান্নাঘরের যেসব জিনিস পেয়েছে, সব নিয়ে গেছে। আমরা আতঙ্কে আছি। চোরদের দ্রুত গ্রেপ্তার চাই।”

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার এসআই শাহ আলম বলেন, “চুরির ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এর আগেও একই এলাকার একটি বাসায় অনুরূপ চুরি হয়েছে। দুই ঘটনাই তদন্ত করে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে।”

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিনগত রাতে একই সময়ে সপুরা এলাকায় বিমানবাহিনীর এক স্কোয়াড্রন লিডারের বাসায় ডাকাতি স্টাইলে চুরি হয়। সেখান থেকে ল্যাপটপ, ব্যাগ, চেক বইসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায় দুর্বৃত্তরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে গভীর রাতে রেলওয়ে স্টাফের বাসায় চুরি

আপডেট সময় : ০৩:১৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫