ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে চেয়ারম্যান প্রার্থী বিপ্লবের বাড়িতে ৭ গরু নিয়ে অভিযান, রসিদ দেখিয়ে ছাড় বাগাতিপাড়ায় ঘুমন্ত ভ্যানচালককে সাপের দংশন, হাসপাতালে মৃত্যু গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল-বৃত্তি, গৃহের চাবি বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের ফের হামলা, এমপি নওশাদ জমিরের দুই সমর্থক আহত পঞ্চগড়ে স্কুলছাত্রী ধ/র্ষ/ণে/র অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু; গ্রেপ্তার ২ দেওয়ানগঞ্জে প্রেমের সম্পর্কের জেরে কলেজছাত্রীর বিয়ের দাবি, সড়ক অবরোধ করে বিক্ষোভ পবায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, জরিমানা ঢাকায় রেডমিন ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল পার্টনার সামিট ‘রেডমিন হরাইজন ২০২৬’ নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্য অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান শেরপুরে পাঁচ দই কারখানাকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে গাঁজা–ইয়াবাসহ ছয় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এম এম মামুন:
  • আপডেট সময় : ০১:৪৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫ ২৯৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে গাঁজা–ইয়াবাসহ ছয় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দাশপুকুর এলাকায় র‌্যাব–৫ এর বিশেষ অভিযান; পলাতক নারী সহযোগীসহ মাদক–অস্ত্র–নগদ টাকা উদ্ধার

রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন দাশপুকুর এলাকায় র‌্যাব–৫, সদর কোম্পানির একটি অভিযানে ছয়জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় একটি সক্রিয় মাদক চক্রের ব্যবহৃত গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল, মোবাইল ফোন, সিমকার্ড ও নগদ টাকা জব্দ করা হয়। একই ঘটনায় পলাতক রয়েছেন এক নারী মাদক ব্যবসায়ী।

রোববার (২৩ নভেম্বর) র‌্যাব–৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, শনিবার সন্ধ্যায় দাশপুকুর এলাকায় মাদক চক্রের কার্যক্রমের ওপর দীর্ঘদিনের নজরদারির পর এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— ইসমাইল হোসেন সবুজ (২৯), দাশপুকুর পূর্ব পাড়া, মোঃ অন্ত (৩১), লক্ষিপুর আইডি কোয়ার্টার, মোঃ শাহজাহান (৩০), বাগানপাড়া রেললাইন বস্তি, মোঃ আরাফাত (১৯), খোলাবোনা, মোঃ ফিরোজ ইসলাম (২৬), পূর্ব মোল্লাপাড়া (পাবা), মোঃ লিটন (৩০), চক চোয়া, মান্দা; বর্তমানে তেরখাদিয়া পশ্চিম পাড়া।
পলাতক আসামি হলেন— পিংকি বেগম, বাগানপাড়া, লক্ষিপুর আইডি এলাকার বাসিন্দা।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আলামত- গাঁজা: ১ কেজি ৯৯০ গ্রাম, ইয়াবা: ১১ পিস, ট্যাপেন্টাডল: ৫ পিস, মোবাইল: ৩টি, সিমকার্ড: ৩টি, নগদ: ১৫,৯৪০ টাকা।

স্থানীয়দের অভিযোগ ও গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, দাশপুকুর এলাকায় সম্প্রতি মাদক কেনাবেচা বেড়ে গেছে। অভিযান পরিচালনার আগে চক্রটি কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হয়। পরে সুযোগমতো র‌্যাব সদস্যরা সংঘবদ্ধ মাদকচক্রের সদস্যদের আটক করে।

র‌্যাব জানায়, ধৃত আসামিরা দীর্ঘদিন ধরে গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল, ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করছিল। তারা নিজেরাও মাদক সেবন করত এবং এলাকায় একটি সক্রিয় চক্র পরিচালনা করতো।

গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে গাঁজা–ইয়াবাসহ ছয় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৪৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫