ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড পীরগঞ্জে টাঙ্গন নদীতে ডুবে কিশোরের মৃত্যু, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২৫ হাজার টাকা সহায়তা গোদাগাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক আইজিপি ড. এম এনামুল হকের দাফন গোমস্তাপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু, আত্মহত্যা নাকি দুর্ঘটনা? নাটোরে গৃহবধূ মীম হ/ত্যা; রাজুকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা বাংলাবান্ধা স্থলবন্দরে রাজস্ব আদায়ে নতুন রেকর্ড, লক্ষ্যমাত্রার প্রায় দ্বিগুণ পঞ্চগড়ে মার্কিন রাষ্ট্রদূত, বাংলাবান্ধা জিরোপয়েন্ট পরিদর্শন রাজশাহী নগরীর সড়ক বিভাজকে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক সৌদিতে ৫৫ হাজার টাকার চাকরির স্বপ্ন, দেশে ফিরে সর্বস্বান্ত সাইফুল বাগাতিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষের উদ্বোধন

পীরগঞ্জে টাঙ্গন নদীতে ডুবে কিশোরের মৃত্যু, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২৫ হাজার টাকা সহায়তা

মনসুর আহাম্মেদ বিশেষ (ঠাকুরগাঁও ) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:৩৭:০০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

Pirgonj news pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পীরগঞ্জে টাঙ্গন নদীতে ডুবে কিশোরের মৃত্যু, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২৫ হাজার টাকা সহায়তা

মনসুর আহাম্মেদ, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদীতে গোসল করতে গিয়ে ডুবে মারা যাওয়া কিশোর লিপনের পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে সোমবার (৩১ আগস্ট) বিকেলে পীরগঞ্জ উপজেলা প্রশাসনের মাধ্যমে শোকসন্তপ্ত পরিবারের হাতে সহায়তার চেক তুলে দেওয়া হয়।

জানা যায়, গত ৩১ জুলাই সকাল সাড়ে ১১টার দিকে পীরগঞ্জ উপজেলার ২ নম্বর কষারাণীগঞ্জ ইউনিয়নের আকাশিল গ্রামের বাসিন্দা ফয়জুল ইসলামের ছেলে লিপন (২০) টাঙ্গন নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। পরে স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

লিপনের অকাল মৃত্যুতে পরিবারটি আর্থিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। বিষয়টি জেলা প্রশাসনের নজরে এলে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পরিবারটিকে আর্থিক সহায়তার উদ্যোগ নেওয়া হয়।

সোমবার বিকেলে পীরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে লিপনের পরিবারের হাতে ২৫ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

এ সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, ২ নম্বর কষারাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, স্থানীয় বিএনপি নেতা রাসেল, ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সহায়তা প্রদানকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং যেকোনো প্রয়োজনে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

আর্থিক সহায়তা পেয়ে লিপনের পরিবার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল এবং জেলা ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পীরগঞ্জে টাঙ্গন নদীতে ডুবে কিশোরের মৃত্যু, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২৫ হাজার টাকা সহায়তা

আপডেট সময় : ১০:৩৭:০০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬