ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড পীরগঞ্জে টাঙ্গন নদীতে ডুবে কিশোরের মৃত্যু, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২৫ হাজার টাকা সহায়তা গোদাগাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক আইজিপি ড. এম এনামুল হকের দাফন গোমস্তাপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু, আত্মহত্যা নাকি দুর্ঘটনা? নাটোরে গৃহবধূ মীম হ/ত্যা; রাজুকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা বাংলাবান্ধা স্থলবন্দরে রাজস্ব আদায়ে নতুন রেকর্ড, লক্ষ্যমাত্রার প্রায় দ্বিগুণ পঞ্চগড়ে মার্কিন রাষ্ট্রদূত, বাংলাবান্ধা জিরোপয়েন্ট পরিদর্শন রাজশাহী নগরীর সড়ক বিভাজকে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক সৌদিতে ৫৫ হাজার টাকার চাকরির স্বপ্ন, দেশে ফিরে সর্বস্বান্ত সাইফুল বাগাতিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষের উদ্বোধন

গোমস্তাপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু, আত্মহত্যা নাকি দুর্ঘটনা?

মোঃ শাহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:১৪:২৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

Gomostapur accident news pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোমস্তাপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু, আত্মহত্যা নাকি দুর্ঘটনা?

মোঃ শাহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারীর (প্রায় ৪৫) মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার রহনপুর পৌর কলেজ গেট সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলটি রহনপুর রেলওয়ে স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে।

রেলওয়ে সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ছেড়ে আসা ৭৭ আপ ‘রহনপুর কমিউটার’ ট্রেনটি রহনপুর স্টেশনে প্রবেশের সময় ওই নারী ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রহনপুর স্টেশনের সহকারী মাস্টার মানসুরা খাতুন জানান, ঘটনাটি আত্মহত্যা বলে শোনা গেলেও তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রকৃত ঘটনা তদন্তের পর জানা যাবে।

দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রেললাইনের পাশ থেকে মরদেহটি সরিয়ে নেন। পরে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কীভাবে ওই নারী নিহত হয়েছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোমস্তাপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু, আত্মহত্যা নাকি দুর্ঘটনা?

আপডেট সময় : ১০:১৪:২৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬