ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে বাল্যবিবাহ বন্ধ, ইমাম ও বরপক্ষকে ৩৫ হাজার টাকা জরিমানা পঞ্চগড়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে ডিম ব্যবসায়ীকে জরিমানা, অন্যদের সতর্ক বনশ্রী সোসাইটির কমন ফ্যাসিলিটিজের জায়গা পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন মান্দায় স্কুলের সামনে ভটভটির ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত নকলায় মাদ্রাসাছাত্রী অপহরণ মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস ও অটোভ্যান আটক নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড তামাক-নিকোটিন পণ্য এসডিজি অর্জনে বড় বাধা: গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা

নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১১:১৭:৪২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে

Naldanga crime news photo

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অপরাধে মো. সুমন শাহ নামে ২০ বছর বয়সী এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত সুমন শাহ রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার দরবেশপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।

সোমবার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার আমতলী বাজার এলাকায় টহল ও মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় এলাকাবাসীর সহযোগিতায় মাদক সেবনরত অবস্থায় সুমন শাহকে আটক করা হয়।

পরে টহলরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন ঘটনাটি আমলে নিয়ে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মাদক সেবনের অপরাধে সুমন শাহকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেন।

অভিযানে নলডাঙ্গা থানার পুলিশ সদস্যদের একটি চৌকস দল এবং আমতলী এলাকার মাদকদ্রব্য নির্মূল কমিটির সদস্যরা সহযোগিতা করেন।

সংশ্লিষ্টরা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের বিস্তার রোধে নলডাঙ্গা উপজেলায় এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

আপডেট সময় : ১১:১৭:৪২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬