ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে চারজনের তিন মাসের কারাদণ্ড সিংড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত, আহত ১ লালপুরে বিয়ের অনুষ্ঠানে পরিবার, নিজ বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার রাণীশংকৈলে নারীসহ দুইজনকে মাদক মামলায় কারাদণ্ড উন্নয়ন প্রশ্নে কারও রক্তচক্ষুকে ভয় করি না- লালপুরে নারী এমপি তুলি তেঁতুলিয়ায় সেতুর দাবিতে মানববন্ধন, দুর্ভোগে ৫ গ্রামের ১৫ হাজার কৃষক পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নারি নিহত, দুই কিশোর আহত লালপুরে ১১ ইয়াবা ট্যাবলেটসহ জয় আটক নলডাঙ্গায় গাঁজার গাছসহ এক ব্যক্তি গ্রেপ্তার, পলাতক ভাই ঝিনাইগাতীতে ৪৯০ ট্যাপেন্টাডল ও দুই মোবাইল ফোন জব্দ

‘ফ্যাসিবাদী আমলে শিবিরকে দানব বানানো হয়েছে’ — ডাকসুর ভিপি সাদিক কায়েম

এম এম মামুন॥
  • আপডেট সময় : ০১:৩৭:০৭ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫ ৩২৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘ফ্যাসিবাদী আমলে শিবিরকে দানব বানানো হয়েছে’ — ডাকসুর ভিপি সাদিক কায়েম

নারী নিরাপত্তা ইস্যুতে শিবিরকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে দাবি—রাজশাহী কলেজে নবীনবরণ অনুষ্ঠানে ভিপির বক্তব্য

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, “বিগত ফ্যাসিবাদী আমলে ইসলামী ছাত্রশিবিরকে ভয়ংকর রূপে হাজির করা হয়েছে। দেখানোর চেষ্টা করা হয়েছে যে শিবিরের হাতে নারীরা অনিরাপদ। বিভিন্নভাবে শিবিরকে ফ্রেমিং-ট্যাগিং করে দানব হিসেবে উপস্থাপন করা হয়েছিল।”

শনিবার (২২ নভেম্বর) রাজশাহী কলেজ মাঠে ‘ক্যারিয়ার গাইডলাইন নবীনবরণ’ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী কলেজ শাখা ছাত্রশিবির নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে এ অনুষ্ঠান আয়োজন করে।

বক্তব্যে সাদিক কায়েম বলেন, “ছাত্র সংসদ নির্বাচনে বলা হয়েছিল—শিবিরকে নারীরা পছন্দ করে না, তারা ভোট দেবে না। কিন্তু বাস্তবে আমরা দেখেছি—শিবিরকে দেশের মানুষ তাদের প্রিয় সংগঠন হিসেবে গ্রহণ করেছে। আজ শিবির এ জাতির আশা-আকাঙ্ক্ষার বাতিঘরে পরিণত হয়েছে। শিবিরের হাতেই মানুষ নিরাপদ।”

তিনি আরও দাবি করেন, “শিবির প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত কোনো নারীকে শ্লীলতাহানি বা ধর্ষণের ঘটনায় শিবিরের তৃণমূল বা কেন্দ্রীয় কোনো নেতার বিরুদ্ধে অভিযোগ নেই—একটি উদাহরণও কেউ দেখাতে পারবে না।”

রাজশাহী কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভুইয়া, রাকসু ভিপি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা শিবির সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি, রাজশাহী মহানগর সভাপতি শামীম উদ্দীন, রাজশাহী মহানগরের সাবেক সভাপতি সিফাত উল আলম

অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের মাঝে ক্যারিয়ার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

‘ফ্যাসিবাদী আমলে শিবিরকে দানব বানানো হয়েছে’ — ডাকসুর ভিপি সাদিক কায়েম

আপডেট সময় : ০১:৩৭:০৭ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫