ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত, আহত ১ লালপুরে বিয়ের অনুষ্ঠানে পরিবার, নিজ বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার রাণীশংকৈলে নারীসহ দুইজনকে মাদক মামলায় কারাদণ্ড উন্নয়ন প্রশ্নে কারও রক্তচক্ষুকে ভয় করি না- লালপুরে নারী এমপি তুলি তেঁতুলিয়ায় সেতুর দাবিতে মানববন্ধন, দুর্ভোগে ৫ গ্রামের ১৫ হাজার কৃষক পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নারি নিহত, দুই কিশোর আহত লালপুরে ১১ ইয়াবা ট্যাবলেটসহ জয় আটক নলডাঙ্গায় গাঁজার গাছসহ এক ব্যক্তি গ্রেপ্তার, পলাতক ভাই ঝিনাইগাতীতে ৪৯০ ট্যাপেন্টাডল ও দুই মোবাইল ফোন জব্দ লালপুরে ২০ ইয়াবাসহ যুবক আটক, আগেও মাদক মামলায় অভিযুক্ত

রাজশাহীতে পুলিশের হেফাজতে থাকা আসামির বক্তব্য প্রচার: পুলিশ কমিশনারকে আদালতে তলব

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৮:২৯:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ ৩১১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে পুলিশের হেফাজতে থাকা আসামির বক্তব্য প্রচার: পুলিশ কমিশনারকে আদালতে তলব

রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমন (১৭) হত্যার মামলায় পুলিশ হেফাজতে থাকা আসামি লিমন মিয়ার (৩৬) ভিডিও বক্তব্য গণমাধ্যমে প্রচারিত হওয়ায় আদালতে একটি বিবিধ মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে কারণ দর্শানোর নির্দেশসহ আদালতে তলব করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) রাজশাহীর রাজপাড়া থানার আমলী আদালতের ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদ এ আদেশ দেন। বিষয়টি আদালতের পেশকার আমজাদ আলী নিশ্চিত করেছেন।

আদালতের আদেশে বলা হয়, গত ১৩ নভেম্বর দায়রা জজের ভাড়া নেওয়া ফ্ল্যাটে কৌশলে প্রবেশ করে অভিযুক্ত লিমন মিয়া বিচারকের ছেলে তাওসিফ রহমানকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত ও শ্বাসরোধে হত্যা করে। একই ঘটনায় বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে হত্যা চেষ্টা করে গুরুতর জখম করে। ওইদিনই তাকে পুলিশ গ্রেপ্তার করে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

কিন্তু পরে দেখা যায়, পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় লিমন মিয়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সামনে ভিকটিমকে দোষারোপ করে বক্তব্য প্রদান করে। আদালত বলেছে, এ ধরনের বক্তব্য প্রচার আয়েশা সিদ্দিকা মিল্লি বনাম রাষ্ট্র (৩৯ বিএলডি ৪৭০) মামলার সুপ্রিম কোর্টের নির্দেশনার সরাসরি লঙ্ঘন।

তাই পুলিশ হেফাজতে থাকা অবস্থায় আসামিকে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ কেন দেওয়া হলো এবং এ ঘটনায় পুলিশ কমিশনারের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না—তা আগামী ১৯ নভেম্বর আদালতে ব্যক্তিগতভাবে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন ম্যাজিস্ট্রেট।

গত বৃহস্পতিবার রাজশাহী নগরীর ডাবতলা এলাকার ফ্ল্যাটে ঘটে এ হত্যাকাণ্ড। হামলায় নিহত হন বিচারকের ছেলে তাওসিফ; গুরুতর আহত হন তার মা তাসমিন নাহার লুসি। ধস্তাধস্তির সময় লিমনও আহত হন এবং হাসপাতালেই তার ভিডিও বক্তব্য ভাইরাল হয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে পুলিশের হেফাজতে থাকা আসামির বক্তব্য প্রচার: পুলিশ কমিশনারকে আদালতে তলব

আপডেট সময় : ০৮:২৯:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫