ঢাকা ১১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত, আহত ১ লালপুরে বিয়ের অনুষ্ঠানে পরিবার, নিজ বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার রাণীশংকৈলে নারীসহ দুইজনকে মাদক মামলায় কারাদণ্ড উন্নয়ন প্রশ্নে কারও রক্তচক্ষুকে ভয় করি না- লালপুরে নারী এমপি তুলি তেঁতুলিয়ায় সেতুর দাবিতে মানববন্ধন, দুর্ভোগে ৫ গ্রামের ১৫ হাজার কৃষক পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নারি নিহত, দুই কিশোর আহত লালপুরে ১১ ইয়াবা ট্যাবলেটসহ জয় আটক নলডাঙ্গায় গাঁজার গাছসহ এক ব্যক্তি গ্রেপ্তার, পলাতক ভাই ঝিনাইগাতীতে ৪৯০ ট্যাপেন্টাডল ও দুই মোবাইল ফোন জব্দ লালপুরে ২০ ইয়াবাসহ যুবক আটক, আগেও মাদক মামলায় অভিযুক্ত

রাজশাহী ওয়াসা কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ১০:৪৭:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ ২২৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী ওয়াসা কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন

হাইকোর্টের রায়ের আলোকে দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়ন।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টায় রাজশাহী মহানগরীর উপশহরস্থ ওয়াসা ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এক ঘণ্টাব্যাপী শান্তিপূর্ণ এ কর্মসূচিতে স্থায়ী ও অস্থায়ী সব কর্মচারী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “খুলনা ওয়াসার মতো রাজশাহী ওয়াসার মাস্টাররোল (অস্থায়ী) কর্মচারীদেরও স্থায়ীকরণ করতে হবে। দীর্ঘদিন ধরে স্বল্প বেতন ও অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছি। স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা যেখানে ভালো বেতন পাচ্ছেন, আমাদেরও সেই সুবিধা দিতে হবে।”

তারা আরও বলেন, “সামান্য মজুরিতে চিকিৎসা, সন্তানদের শিক্ষা ও সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। হাইকোর্টের নির্দেশ বাস্তবায়ন করে আমাদের চাকরি স্থায়ীকরণ ও বেতনভাতা বৃদ্ধি করা এখন সময়ের দাবি।”

মানববন্ধনে সভাপতিত্ব করেন রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সভাপতি সফিকুল আলম, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।
এ সময় আরও বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন কাজল, উপদেষ্টা নাসিম খান, আজিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জনি, প্রচার সম্পাদক জয়নাল আবেদীন, সদস্য আব্দুল মান্নান, বাবলা, বাকী বিল্লাহ, শাহাবুল ও মুলতানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী ওয়াসা কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ১০:৪৭:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫