ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে বাল্যবিবাহ বন্ধ, ইমাম ও বরপক্ষকে ৩৫ হাজার টাকা জরিমানা পঞ্চগড়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে ডিম ব্যবসায়ীকে জরিমানা, অন্যদের সতর্ক বনশ্রী সোসাইটির কমন ফ্যাসিলিটিজের জায়গা পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন মান্দায় স্কুলের সামনে ভটভটির ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত নকলায় মাদ্রাসাছাত্রী অপহরণ মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস ও অটোভ্যান আটক নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড তামাক-নিকোটিন পণ্য এসডিজি অর্জনে বড় বাধা: গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা

বিএনপি থেকে বহিষ্কৃত হলেও দল ও নেতার পাশে আছি – অ্যাড. তাইফুল ইসলাম টিপু

ফজলুর রহমান, নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৯:১৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ৭৪৬ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি থেকে বহিষ্কৃত হলেও দল ও নেতার পাশে আছি – অ্যাড. তাইফুল ইসলাম টিপু

“৪৩ বছর দল করেছি, বেইমানি নয়; জনগণ যদি পাশে চায়, শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব” – বাগাতিপাড়ায় সমাবেশে টিপু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু বলেছেন, “এই বিএনপিকে ভালোবেসে জীবনের ৪৩ বছর দল করেছি। দলের সঙ্গে বেইমানি করিনি, সব সময় দলের পক্ষে থেকেছি। অসংখ্য মামলা-হামলার শিকার হয়েছি, তবু আজও বিএনপিকে ভালোবাসি এবং দলের সাথেই থাকতে চাই।”

রবিবার (৯ নভেম্বর) বিকেলে বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল বিদ্যালয় মাঠে আয়োজিত ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অ্যাড. টিপু আরও বলেন, “জিয়াউর রহমান আমার বাবার মতো, খালেদা জিয়া আমার মায়ের মতো এবং তারেক রহমান আমার ভাই ও নেতা। জিয়াউর রহমানের নাম যতবার নিয়েছি, ততবার আল্লাহর নাম নিলে হয়তো জান্নাতের কাছাকাছি চলে যেতাম। অথচ আজ যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি হয়তো ৪৩ বারও তারেক রহমান বা খালেদা জিয়ার নাম উচ্চারণ করেননি।”

মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, “দলের হাই কমান্ড সিদ্ধান্ত নিতে পারে, তার পক্ষে আমাদের কাজ করা উচিত। কিন্তু নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের মানুষ এই মনোনয়নকে প্রত্যাখ্যান করেছে। তারা চোখের পানি ফেলে দোয়া করে আমাকে চায়। যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি এই এলাকার কেউ নন, তিনি মাদারীপুরের মানুষ। তাই দলের হাই কমান্ডকে অনুরোধ করছি, জনগণের দাবিকে বিবেচনা করুন। জনগণ যদি আমার সঙ্গে থাকে, আমি তাদের সঙ্গে লড়াই করব।”

তিনি আরও বলেন, “পারিবারিক কোটায় মনোনয়ন দিলে দেখবেন—সেই ফজলুর রহমান পটোলের পুত্র রাজনও আজ রাজপথে আন্দোলন করছে। মহিলা কোটায় দিতে চাইলে গত ১৭ বছর রাজপথে যারা ছিলেন, তাদের মধ্য থেকে যোগ্য কাউকে দিন। আমাকে না দিলেও সমস্যা নেই—আমরা তার জন্য কাজ করব, নির্বাচনের শেষ সময় পর্যন্ত লড়ব।”

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ গোলাম মোস্তফা নয়ন। সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. শামীম সরকার। এসময় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া পৌরসভার সাবেক মেয়র শরিফুল ইসলাম লেলিন, ইউনিয়ন বিএনপির নেতা হানিফুর রহমানসহ স্থানীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিএনপি থেকে বহিষ্কৃত হলেও দল ও নেতার পাশে আছি – অ্যাড. তাইফুল ইসলাম টিপু

আপডেট সময় : ০৯:১৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫