ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বোদায় হানিট্রাপের অভিযোগে দুই যুবদল নেতা গ্রেপ্তার বোদায় ধানক্ষেত থেকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বোদায় বিশ্ব শিক্ষক দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা নলডাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে ‘আলোক ফাঁদ’, কমবে বালাইনাশকের ব্যবহার দেবীগঞ্জে প্যাকেটজাত দুধ পান করে ১৭ শিক্ষার্থী অসুস্থ বেনাপোল ইমিগ্রেশনে যাত্রী হয়রানি ও ঘুষ দাবির অভিযোগ, তদন্তের দাবি বগুড়ার ইলেকট্রিক মার্কেটে বিএসটিআইয়ের অভিযান, ৮ প্রতিষ্ঠানকে ৭ দিনের সময় গোদাগাড়ীতে হঠাৎ তীব্র পদ্মার ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ ৫৫ বছরেও পাকা হয়নি ঝিনাইগাতীর ২ কিলোমিটার সড়ক, দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন, প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ

রায়গঞ্জে চাকরির শেষ কর্মদিবসেই প্রধান শিক্ষকের মৃত্যু

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:২৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ৩৫৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রায়গঞ্জে চাকরির শেষ কর্মদিবসেই প্রধান শিক্ষকের মৃত্যু

বিদ্যালয়ের ওয়াশরুমে অসুস্থ হয়ে পড়েন শিক্ষক ফজলুল করিম, হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জে চাকরি জীবনের শেষ কর্মদিবসেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ফজলুল করিম (৬০) নামে এক শিক্ষক। তিনি উপজেলার ব্রহ্মগাছা ক্লাস্টারের হামিন দামিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন।

নিহত ফজলুল করিম রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মীরের দেউলমুড়া ছয়আনি গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ছিল তাঁর চাকরি জীবনের শেষ কর্মদিবস। বিকেল সাড়ে ৩টার দিকে বিদ্যালয়ের ওয়াশরুমে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু পৌঁছানোর আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “তিনি ছিলেন একজন সৎ, শান্ত স্বভাবের ও দায়িত্বশীল শিক্ষক। তাঁর মৃত্যু আমাদের জন্য গভীর শোকের।”

রায়গঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. বেলাল হোসেন বলেন, “ফজলুল করিম স্যার একজন নিবেদিতপ্রাণ ও আদর্শ শিক্ষক ছিলেন। চাকরির শেষ দিনে তাঁর মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। শিক্ষা পরিবার একজন ভালো মানুষকে হারালো।”

তাঁর মৃত্যুতে রায়গঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা, সহকারী কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রায়গঞ্জে চাকরির শেষ কর্মদিবসেই প্রধান শিক্ষকের মৃত্যু

আপডেট সময় : ০৫:২৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫