ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই- লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল সাপাহারে ৫ মাদ্রাসায় ১ জন করে পাস, একটিতে সবাই ফেল পঞ্চগড়ে সুগন্ধি আতপ চালের দর আকাশছোঁয়া, কমেছে কাঁচামরিচের দাম লালপুরে সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজ করলেন প্রতিমন্ত্রী পুতুল শ্রীবরদী সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় কসমেটিক ও গরু জব্দ নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা বৃক্ষরোপণ জাতীয় পুরস্কার-২০২৫-এ দ্বিতীয় স্থান অর্জন করেছে বাউয়েট বাগাতিপাড়ায় বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন পঞ্চগড়ে দুই স্কুলে ৪ এসএসসি পরীক্ষার্থী, পাস করেনি কেউ বাগমারায় এসএসসির ফলাফল নিয়ে হতাশায় স্কুলছাত্রীর মৃত্যু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন ছয়টি আবাসিক হল নির্মাণের অনুমোদন

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ০২:৩০:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ৩২৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন ছয়টি আবাসিক হল নির্মাণের অনুমোদন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন ছয়টি আবাসিক হল নির্মাণ ও একটি পুরনো হল পুনর্নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫৪৩তম সভায় “রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উচ্চতর গবেষণা ও উন্নয়ন” শীর্ষক একটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকীব।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদন করা হয়েছে। চূড়ান্ত সরকারি অনুমোদন ও প্রক্রিয়া সম্পন্ন হলে ২০২৬-২৭ অর্থবছর থেকে পরবর্তী তিন বছরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

প্রকল্পের আওতায়—ছাত্রদের জন্য ৩টি এবং ছাত্রীদের জন্য ৩টি নতুন আবাসিক হল নির্মাণ, শেরেবাংলা ফজলুল হক হল পুনর্নির্মাণ, বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্র, বরেন্দ্র গবেষণা জাদুঘর ও জুবেরী ভবনসহ কয়েকটি একাডেমিক ও প্রশাসনিক ভবন সংস্কার, ইনোভেশন হাব নির্মাণ, ক্যাম্পাসের অভ্যন্তরীণ সড়ক নির্মাণ ও সংস্কার কাজের পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রকল্প বাস্তবায়ন শেষে অতিরিক্ত ৭ হাজারের বেশি শিক্ষার্থীর আবাসন সুবিধা তৈরি হবে। পাশাপাশি উন্নত গবেষণাগার ও সরঞ্জাম সংযোজনের মাধ্যমে উচ্চতর গবেষণায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।

বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৭টি আবাসিক হল রয়েছে—এর মধ্যে ছেলেদের ১১টি ও মেয়েদের ৬টি। বর্তমানে প্রায় ৩২ শতাংশ শিক্ষার্থী আবাসিক সুবিধা পাচ্ছেন। এছাড়া আরও দুটি নতুন হল নির্মাণাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন ছয়টি আবাসিক হল নির্মাণের অনুমোদন

আপডেট সময় : ০২:৩০:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫