ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তেঁতুলিয়ায় শিক্ষকদের নিয়ে ‘পাঠ্যক্রমভিত্তিক নাট্যভাবনা’ প্রশিক্ষণ কর্মশালা শেরপুর সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস আটক নলডাঙ্গায় বিষধর সাপের কামড়ে ৫ বছরের শিশুর মৃত্যু বাগাতিপাড়ায় কয়েলের আগুনে পুড়ে দুই ষাঁড়ের মৃত্যু, ক্ষতি ৩ লাখ টাকা রাণীশংকৈলে নারী ফুটবলারদের জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উপহার রাণীশংকৈলে ইএসডিওর বিনামূল্যে চক্ষুসেবা, অসহায় মানুষের চোখে ফিরছে আলো দেবীগঞ্জে গৃহবধূকে অ/মানবিক নি র্যা ত নের অভিযোগ, গ্রেপ্তার ৩ পঞ্চগড়ে সীমান্তে নবনির্মিত বিওপির কার্যক্রম উদ্বোধন মান্দার প্রসাদপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত, তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় সাপাহারের সেনাসদস্য নিহত

পঞ্চগড়ে খতিবকে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি: সাবেক ইউপি চেয়ারম্যানের প্রতিবাদে মুসল্লিদের মানববন্ধন

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি পঞ্চগড়:
  • আপডেট সময় : ০৪:১৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ৬১৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে খতিবকে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি: সাবেক ইউপি চেয়ারম্যানের প্রতিবাদে মুসল্লিদের মানববন্ধন

৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের আল্টিমেটাম, না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহারী ইউনিয়নের ঝলঝলি জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন সাদীকে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছেন মুসল্লিরা। সোমবার (২৭ অক্টোবর) তৌহিদী জনতার ব্যানারে উপজেলার ময়দানদিঘী বাজারে পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কের পাশে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা জানান, গত ২৪ অক্টোবর (শুক্রবার) জুম্মার নামাজের আগে খতিব মাওলানা রুহুল আমিন সাদী ইস্কন বিষয়ে সতর্কতামূলক বক্তব্য দেন। এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতা ও বেংহারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ আবু এবং তার ভাই আমানুল্লাহ আমান তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে বাড়ি ফেরার পথে তারা খতিবকে আটকিয়ে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ ওঠে।

ঘটনার পর মাওলানা রুহুল আমিন সাদী থানায় লিখিত অভিযোগ দাখিল করলেও এখন পর্যন্ত পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেন মুসল্লিরা।

মানববন্ধনে বক্তারা ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, সময়মতো ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনে নামবেন তারা।

কর্মসূচিতে ভুক্তভোগী খতিব মাওলানা রুহুল আমিন সাদী ছাড়াও মাওলানা আবু বক্কর সিদ্দিক, আব্দুল্লাহ আল গালিব, জান্নাতুল বারী মানিক, আব্দুল্লাহ আল মামুন, হাফেজ মো. শাহিনুর ইসলামসহ এলাকার মুসল্লি ও সাধারণ মানুষ অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে খতিবকে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি: সাবেক ইউপি চেয়ারম্যানের প্রতিবাদে মুসল্লিদের মানববন্ধন

আপডেট সময় : ০৪:১৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫