নালিতাবাড়ীতে ৪ পিস ইয়াবাসহ যুবকের এক বছরের কারাদণ্ড!
- আপডেট সময় : ০৩:৫৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ৫৫২ বার পড়া হয়েছে

নালিতাবাড়ীতে ৪ পিস ইয়াবাসহ যুবকের এক বছরের কারাদণ্ড!
ভ্রাম্যমাণ আদালতে দণ্ডাদেশ, অভিযানে অংশ নেয় নালিতাবাড়ী থানা পুলিশ
শেরপুরের নালিতাবাড়ীতে ৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহিদুল ইসলাম সবুজ (২৬) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা দণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৭ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত সবুজ নালিতাবাড়ী পৌরশহরের ছিটপাড়া মহল্লার মমতাজ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে নালিতাবাড়ী থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালিয়ে সবুজের নিজ বাড়ি থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে দোষী সাব্যস্ত করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, এসআই নুরুল আমিন, এসআই রফিকুল ইসলামসহ থানার অন্যান্য সদস্যরা।




















