ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নালডাঙ্গায় স্বামী হত্যা মামলায় স্ত্রী ও কথিত প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড ঠাকুরগাঁও সুগার মিলে যোগ দিয়েই বৃক্ষরোপণ করলেন নবনিযুক্ত এমডি পঞ্চগড়ে শান্তিশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন প্যারাকুয়েট নিষিদ্ধে আর বিলম্ব নয়, নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্য সুরক্ষায় রাষ্ট্রীয় উদ্যোগের দাবি নলডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে বন্যাদুর্গত ২৫০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ রাণীশংকৈলে ফেসবুক লাইভে ক্ষমা চাওয়ার পর ইউপি সদস্যের মৃত্যু পুঠিয়ায় গাছে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত স্বামীর ভিটে থেকেও বঞ্চিত বৃদ্ধা বিমলা রানী, পুকুরপাড়ের ভাঙা কুঁড়েঘরেই মৃত্যুর প্রহর ধোবাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাফল্য আশাব্যঞ্জক, তবে পর্যাপ্ত নয়: কর্মশালায় বিশেষজ্ঞদের মত

ঢাকা অফিসঃ
  • আপডেট সময় : ১২:২১:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ৩৮১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাফল্য আশাব্যঞ্জক, তবে পর্যাপ্ত নয়: কর্মশালায় বিশেষজ্ঞদের মত

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে সফল উদাহরণ বাংলাদেশ- তবু এক চতুর্থাংশ মানুষ এখনো উচ্চ রক্তচাপে ভুগছে

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) উচ্চ রক্তচাপ বিষয়ক দ্বিতীয় বৈশ্বিক প্রতিবেদনে বাংলাদেশকে একটি সফল উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে। ২০১৯ থেকে ২০২৫ সালের মধ্যে দেশের কিছু অঞ্চলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের হার ১৫ শতাংশ থেকে বেড়ে ৫৬ শতাংশে পৌঁছেছে, যা আশাব্যঞ্জক। তবে এখনও দেশের প্রায় এক চতুর্থাংশ মানুষ এ রোগে আক্রান্ত- যা উদ্বেগজনক।

এই প্রেক্ষাপটে রাজধানীর বিএমএ ভবনে আজ (২৭ অক্টোবর ২০২৫) অনুষ্ঠিত “বাংলাদেশে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ: অগ্রগতি, বাধা এবং করণীয়” শীর্ষক সাংবাদিক কর্মশালায় বক্তারা বলেন, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বর্তমান উদ্যোগ যথেষ্ট নয়। দেশের প্রতিটি কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরবিচ্ছিন্ন ওষুধ সরবরাহ নিশ্চিত করা জরুরি।

গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই)-এর সহযোগিতায় প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) কর্মশালার আয়োজন করে। এতে প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন মিডিয়ার ২৩ জন সাংবাদিক অংশ নেন।

কর্মশালায় জানানো হয়, উচ্চ রক্তচাপ একটি গুরুতর জনস্বাস্থ্য সমস্যা যা অকাল মৃত্যুর অন্যতম কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে প্রান্তিক পর্যায়ে বিনামূল্যে ওষুধের প্রাপ্যতা নিশ্চিতকরণকে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের একটি বড় অগ্রগতি হিসেবে উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে এই খাতে নিরবচ্ছিন্ন বিনিয়োগ ও নীতিগত সহায়তা বৃদ্ধির পরামর্শ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর ডা. মুহাম্মদ হাবিবুর রহমান বলেন,

“উচ্চ রক্তচাপসহ অন্যান্য অসংক্রামক রোগের ওষুধ প্রদানের ক্ষেত্রে বাজেট ও ব্যবস্থাপনা-সংক্রান্ত কিছু সীমাবদ্ধতা আছে। আশা করছি দ্রুতই আমরা সেগুলো কাটিয়ে উঠতে পারব।”

এছাড়া এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) মো. রিয়াদ আরেফিন বলেন,

“আমরা চেষ্টা করি প্রান্তিক পর্যায়ের এনসিডি কর্নার ও কমিউনিটি ক্লিনিকগুলোতে নিয়মিতভাবে উচ্চ রক্তচাপের ওষুধ সরবরাহ নিশ্চিত করতে। এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ট্রিবিউনের সম্পাদক রিয়াজ আহমদ, জিএইচএআই বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস এবং প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের।
বিষয়ভিত্তিক উপস্থাপনা তুলে ধরেন প্রজ্ঞার কোঅর্ডিনেটর সাদিয়া গালিবা প্রভা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাফল্য আশাব্যঞ্জক, তবে পর্যাপ্ত নয়: কর্মশালায় বিশেষজ্ঞদের মত

আপডেট সময় : ১২:২১:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫