ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বোদায় হানিট্রাপের অভিযোগে দুই যুবদল নেতা গ্রেপ্তার বোদায় ধানক্ষেত থেকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বোদায় বিশ্ব শিক্ষক দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা নলডাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে ‘আলোক ফাঁদ’, কমবে বালাইনাশকের ব্যবহার দেবীগঞ্জে প্যাকেটজাত দুধ পান করে ১৭ শিক্ষার্থী অসুস্থ বেনাপোল ইমিগ্রেশনে যাত্রী হয়রানি ও ঘুষ দাবির অভিযোগ, তদন্তের দাবি বগুড়ার ইলেকট্রিক মার্কেটে বিএসটিআইয়ের অভিযান, ৮ প্রতিষ্ঠানকে ৭ দিনের সময় গোদাগাড়ীতে হঠাৎ তীব্র পদ্মার ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ ৫৫ বছরেও পাকা হয়নি ঝিনাইগাতীর ২ কিলোমিটার সড়ক, দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন, প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ

বাগাতিপাড়ায় জামায়াতের নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:১৯:৪১ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ৫৭৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় জামায়াতের নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত

আসন্ন জাতীয় নির্বাচনে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ভোটের দাবি, সংগঠনের ঐক্যের আহ্বান নেতাদের

নাটোরের বাগাতিপাড়ায় জামায়াতে ইসলামী’র উদ্যোগে নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৫টায় ইউনিয়ন জামায়াতের আয়োজনে এ সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা শফিউল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর-বাগাতিপাড়া-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।

বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, “জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে এবং সকলের অংশগ্রহণে একটি নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে।”

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা এ কে এম আফজাল হোসেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মমতাজ উদ্দিন এবং দয়ারামপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা জামায়াতের সেক্রেটারি জাকির হোসেন মাস্টার।

বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে দলের প্রার্থীদের বিজয়ী করতে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনের শক্তি ও শৃঙ্খলার মাধ্যমেই জনগণের আস্থা অর্জন সম্ভব বলে তারা মত দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় জামায়াতের নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:১৯:৪১ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫