ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা বাগাতিপাড়ায় হত্যা-ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড মহাসড়কে দুর্ঘটনা ও যানজট নিরসনে পবা হাইওয়ে থানা-সওজের যৌথ অভিযান সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাউয়েটে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন বাগাতিপাড়ায় অসহায় শাহাদাতের পরিবারের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাগাতিপাড়ায় টিভির প্লাগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু লালপুরে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন পঞ্চগড় হাসপাতালের বেডে শি/শুকে ধ/র্ষ/ণচেষ্টার অভিযোগ, চিকিৎসাধীন রোগীকে গ্রেপ্তার

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, শিক্ষকদের সচেতন হতে হবে- মিলন

এম এম মামুন, রাজশাহী:
  • আপডেট সময় : ০৩:১১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ৪৮৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, শিক্ষকদের সচেতন হতে হবে- মিলন

নির্বাচনে শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। বর্তমানে নির্বাচনকে কেন্দ্র করে নানা ষড়যন্ত্র চলছে, তাই শিক্ষক সমাজকে এখন থেকেই সচেতন হতে হবে- এমন আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

তিনি বলেন, “শিক্ষকরা শিক্ষিত ও সচেতন জাতি গঠনের কারিগর। একমাত্র শিক্ষকদের মাধ্যমেই জ্ঞানভিত্তিক সমাজ গঠন সম্ভব। বিএনপি ক্ষমতায় গেলে সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করবে। প্রত্যেক শিক্ষার্থীর ভেতরে সুপ্ত প্রতিভা রয়েছে- সেই প্রতিভা বিকাশে শিক্ষকরাই মূল চালিকাশক্তি।”

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদ সভাকক্ষে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) মোহনপুর উপজেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অ্যাডভোকেট মিলন আরও বলেন, “দীর্ঘ ১৭ বছর পর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতন হলেও সমাজের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদের বিষ এখনো ছড়িয়ে আছে। একটি রাজনৈতিক দল ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়ে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। কিন্তু এদেশের জনগণ আর কোনো ষড়যন্ত্রকে প্রশ্রয় দেবে না।”

সম্মেলনে মোহনপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. শাহ আলমের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাকশিস রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি ও মাদার বখ্শ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ সালমা শাহাদাত।

তিনি বলেন, “শিক্ষক সমাজ শুধু শ্রেণিকক্ষে নয়, সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনের পাশাপাশি ষড়যন্ত্র মোকাবেলায় শিক্ষকদের ঐক্যবদ্ধ হতে হবে। শিক্ষার মানোন্নয়নে এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালনায় আমাদের আরও দায়িত্বশীল হতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহাবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক মো. বাচ্চু রহমান, ও উপজেলার বিভিন্ন কলেজের শিক্ষকবৃন্দ।

সম্মেলনে উপস্থিত সকলের সম্মতিক্রমে সহকারী অধ্যাপক মো. শাহ আলমকে সভাপতি, মো. রবিউল হোসেনকে সাধারণ সম্পাদক এবং জাহাঙ্গীর হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে বাকশিস মোহনপুর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, শিক্ষকদের সচেতন হতে হবে- মিলন

আপডেট সময় : ০৩:১১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫