ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ড্রেজার থেকে পদ্মায় পড়ে শিশুর মৃত্যু ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝিনাইগাতীতে দুই পাকা রাস্তা নির্মাণে স্বস্তি, কৃষিপণ্য পরিবহনে সুবিধা পঞ্চগড়ে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গত ১৭ বছরে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে আওয়ামী লীগ-নাটোরে হুইপ দুলু বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরি, সিসিটিভিতে ধরা পড়ল দুই চোর পঞ্চগড়ে সাবেক মেয়র ও জেলা পরিষদ প্রশাসক তৌহিদুল ইসলামের স্মরণে শোকসভা পঞ্চগড়ে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শন কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের রাজস্থলীতে ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম আবির্ভাব তিথি উদযাপন

সাপাহারে বঞ্চিত জনগোষ্ঠীর জন্য হিজড়া মাদ্রাসার উদ্বোধন-ইতিহাসে নতুন অধ্যায়

আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:০২:৩৮ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ৯৭১ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাপাহারে বঞ্চিত জনগোষ্ঠীর জন্য হিজড়া মাদ্রাসার উদ্বোধন-ইতিহাসে নতুন অধ্যায়

নওগাঁর সাপাহারে “কুরআনের আলো হিজড়া কল্যাণ ফাউন্ডেশন” এর উদ্যোগে তৃতীয় লিঙ্গভুক্ত মানুষের জন্য “দাওয়াতুল কুরআন (তৃতীয় লিঙ্গ) হিজড়াদের মাদ্রাসা”র শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২০ অক্টোবর) সাপাহার মডেল মসজিদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় এ মাদরাসার। এটি হিজড়া জনগোষ্ঠীর জন্য প্রতিষ্ঠিত বিশ্বের প্রথম মাদ্রাসা, যা ইতোমধ্যেই ইতিহাসের অংশ হয়ে উঠেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতি মুহাম্মদ জহির রায়হান, সাধারণ সম্পাদক, সাপাহার উপজেলা ইত্তেহাদুল ওলামা পরিষদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা ইউসুফ আব্দুল্লাহ হাবীবী, সভাপতি, সাপাহার উপজেলা ইত্তেহাদুল ওলামা পরিষদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন-মাওলানা মুফতি আব্দুর রহমান আল আজাদ, পরিচালক, দাওয়াতুল কুরআন হিজড়া কল্যাণ ফাউন্ডেশন মুফতি আবু বক্কর সিদ্দিক, সহ-সভাপতি, সাপাহার উপজেলা ইত্তেহাদুল ওলামা পরিষদ মাওলানা আল আমিন, সাংগঠনিক সম্পাদক, সাপাহার উপজেলা ইত্তেহাদুল ওলামা পরিষদ।

বক্তব্য শেষে মাওলানা আমিরুল ইসলাম রোকনপুরী, প্রিন্সিপাল, মিলিক দক্ষিণপুর কওমি মাদরাসা, চাঁপাইনবাবগঞ্জ, মাদরাসাটির শুভ উদ্বোধন করেন।

এসময় এক অমুসলিম হিজড়া স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণের আগ্রহ প্রকাশ করলে অনুষ্ঠানে তাকে ইসলাম ধর্মে দীক্ষা দেওয়া হয়।

বক্তারা বলেন, “ইসলাম আপনাদেরকে সম্মানিত করেছে, সমাজ আপনাদের হেয় করছে। আমরা চাই, সমাজের মানুষ আপনাদের শ্রদ্ধার চোখে দেখুক। কোরআন শিক্ষা গ্রহণ করে সৎ পথে চলুন, ভদ্রভাবে জীবন যাপন করুন।”

তাঁরা পবিত্র কুরআনের উদ্ধৃতি দেন-“অবশ্যই আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি।” (সূরা ইসরা, আয়াত ৭০)

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাপাহার ইত্তেহাদুল ওলামা পরিষদের সকল সদস্য এবং সাপাহার হিরা হিজড়া সংগঠনের সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাপাহারে বঞ্চিত জনগোষ্ঠীর জন্য হিজড়া মাদ্রাসার উদ্বোধন-ইতিহাসে নতুন অধ্যায়

আপডেট সময় : ০১:০২:৩৮ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫