ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলুর ন্যায্য দাম ও হিমাগার ভাড়া কমানোর দাবিতে রাজশাহীতে মানববন্ধন চাটমোহরে তেল-জেলি দিয়ে নকল দুধ তৈরির অভিযোগ, কারাদণ্ডসহ জরিমানা বাগাতিপাড়ায় কিডনি রোগে আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু যারা সরকার গঠন করতে পারেননি, তারা এখন সার ও বিদ্যুৎ নিয়ে ষড়যন্ত্র এবং মব সৃষ্টির চেষ্টা করছেন- ফরহাদ হোসেন আজাদ হালতি বিলে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা রাণীশংকৈলে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সমন্বয় সভা রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দাবিতে রাবিতে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন শেরপুরে হত্যা মামলার অন্যতম আসামি মুরাদ মিয়া গ্রেপ্তার লালপুরে ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ আইডি হ্যাকিং চক্রের ৪ সদস্য আটক

হোমনার কৃতি শিক্ষার্থী ও জবি ছাত্রদল নেতা জুবায়েদকে ঢাকায় কু’পিয়ে হ-ত্যা

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ০৬:১২:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ ৬৩৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হোমনার কৃতি শিক্ষার্থী ও জবি ছাত্রদল নেতা জুবায়েদকে ঢাকায় কু’পিয়ে হ-ত্যা

ঢাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন কুমিল্লার হোমনা উপজেলার কৃতি শিক্ষার্থী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল নেতা জুবায়েদ হোসান (২৪)। রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর আরমানিটোলায় টিউশনি বাসার সিঁড়িতে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার ঘটনা ঘটে।

নিহত জুবায়েদ হোসেন ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
তিনি বিশ্ববিদ্যালয়ের কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সংসদের সভাপতি এবং জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, জুবায়েদ কুমিল্লার হোমনা উপজেলার কৃষ্ণপুর গ্রামের মোবারক হোসেনের ছোট ছেলে এবং হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আক্তার হোসেনের ভাতিজা।

নিহতের বন্ধু অনিক জানায়, “জুবায়েদ টিউশনি করতে গিয়েছিল। সেই বাসার সিঁড়িতেই দুর্বৃত্তরা তাকে কুপিয়ে রক্তাক্ত করে ফেলে পালিয়ে যায়।” প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানাতে পারেনি পুলিশ।

নিহতের চাচা সাংবাদিক আক্তার হোসেন বলেন, “এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

জুবায়েদের অকাল মৃত্যুতে হোমনা উপজেলা প্রেসক্লাব, সহপাঠী, শিক্ষক, রাজনৈতিক সহকর্মী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হোমনার কৃতি শিক্ষার্থী ও জবি ছাত্রদল নেতা জুবায়েদকে ঢাকায় কু’পিয়ে হ-ত্যা

আপডেট সময় : ০৬:১২:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫