সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে বিজিবির অভিযানে কারেন্ট জাল জব্দ
এম এম মামুন, রাজশাহীঃ
- আপডেট সময় : ১০:১৬:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ ২০৮ বার পড়া হয়েছে

রাজশাহীতে বিজিবির অভিযানে কারেন্ট জাল জব্দ
রাজশাহীর কাটাখালী থানার সাহাপুর মধ্যপাড়া এলাকায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ২৮ কেজি ভারতীয় কারেন্ট জাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজশাহী-১ ব্যাটালিয়নের অধীনস্থ শাহাপুর বিওপির একটি নিয়মিত টহল দল সীমান্ত পিলার ৬৮/২-এস হতে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাহাপুর মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে মালিকবিহীন অবস্থায় ২৮ কেজি ভারতীয় কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক সিজার মূল্য প্রায় ৫৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।




















