ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে দুই পাকা রাস্তা নির্মাণে স্বস্তি, কৃষিপণ্য পরিবহনে সুবিধা পঞ্চগড়ে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গত ১৭ বছরে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে আওয়ামী লীগ-নাটোরে হুইপ দুলু বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরি, সিসিটিভিতে ধরা পড়ল দুই চোর পঞ্চগড়ে সাবেক মেয়র ও জেলা পরিষদ প্রশাসক তৌহিদুল ইসলামের স্মরণে শোকসভা পঞ্চগড়ে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শন কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের রাজস্থলীতে ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম আবির্ভাব তিথি উদযাপন কোনো ভেদাভেদ থাকবে না, কোনো বৈষম্য থাকবে না-ধর্ম যার যার, বাংলাদেশটা সবার বাগাতিপাড়ায় ৪৫ টাকার চায়ের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

বিপিএলের জন্য রাজশাহী স্টেডিয়াম প্রস্তুত করা হচ্ছে নতুন রূপে

এম এম মামুন:
  • আপডেট সময় : ০১:৩৪:২২ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫ ২৪৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিপিএলের জন্য রাজশাহী স্টেডিয়াম প্রস্তুত করা হচ্ছে নতুন রূপে

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের লক্ষ্যে নতুন রূপে সাজানো হচ্ছে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম। রবিবার (১২ অক্টোবর) স্টেডিয়ামের অবকাঠামো ও সুযোগ-সুবিধা পরিদর্শন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তিন শীর্ষ কর্মকর্তা।

পরিদর্শন শেষে বিসিবি কর্মকর্তারা জানান, স্টেডিয়ামটি বর্তমানে বিপিএল বা বড় টুর্নামেন্ট আয়োজনের জন্য ৭০ শতাংশ প্রস্তুত। আগামী এক মাসের মধ্যে স্থায়ী ও অস্থায়ী সংস্কারের মাধ্যমে বাকি কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে তাদের।

সম্প্রতি রাজশাহীতে অনুষ্ঠিত বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের ক্রিকেট সিরিজে বিপুল দর্শক উপস্থিতি রাজশাহীতে বিপিএল আয়োজনের বিষয়টি নতুন করে আলোচনায় আনে।

বিসিবির ফ্যাসিলিটিস কমিটির চেয়ারম্যান শাহনিয়ান তানিম, পরিচালক (অডিট) মোখলেসুর রহমান শামীম এবং পরিচালক খালেদ মাসুদ পাইলট রাজশাহী স্টেডিয়াম ঘুরে দেখেন এবং বেশ কিছু উন্নয়ন পরিকল্পনা দেন। এর মধ্যে রয়েছে, ১২০ জন ধারণক্ষমতার প্রেস গ্যালারি, ধারাভাষ্যকার বক্স ও স্টুডিও স্থাপন, স্কোর রুম, রেডিও রুম, ব্রডকাস্ট পিসিআর রুম, জায়ান্ট স্ক্রিন স্থাপন, টয়লেট সংস্কার ও ২০টি মোবাইল টয়লেট স্থাপন, ফ্লাডলাইট সংস্কার, প্যাভিলিয়নের নিচতলায় নতুন ড্রেসিং রুম, স্টেডিয়ামের সার্কুলার রোড ও বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধি।

শাহনিয়ান তানিম বলেন, “স্টেডিয়ামের ৭০ ভাগ সক্ষমতা ইতোমধ্যে আছে। বাকি কাজ দ্রুত শেষ করে বিপিএল আয়োজনের উপযুক্ত করে তোলা হবে।”

এসময় কর্মকর্তারা খেলোয়াড়দের থাকার জায়গা, অনুশীলন মাঠ ও অন্যান্য সুবিধাও পরিদর্শন করেন।
তবে রাজশাহী স্টেডিয়ামে বিপিএল আয়োজনের এই উদ্যোগ নতুন নয়-এর আগে অন্তত নয়বার এমন পরিকল্পনা হলেও বাস্তবায়ন হয়নি। তাই এবার ক্রীড়াপ্রেমীরা আশা করছেন, বহু প্রতীক্ষিত সেই স্বপ্ন এবার পূরণ হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিপিএলের জন্য রাজশাহী স্টেডিয়াম প্রস্তুত করা হচ্ছে নতুন রূপে

আপডেট সময় : ০১:৩৪:২২ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫